ডার্ক সার্কেল দূর করার কিছু ভেষজ উপায়

জীবনযাপন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪১ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪১

চোখের নিচের কালচে দাগ নিয়ে চিন্তিত? এই চিন্তায় কিন্তু ডার্ক সার্কেল আরও বেড়ে যেতে পারে! কিছু ঘরোয়া যত্নে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন ডার্ক সার্কেল থেকে। তবে পাশাপাশি পর্যাপ্ত ঘুম, সঠিক ডায়েট ও স্ট্রেস থেকে দূরে থাকাও জরুরি।

  • টি ব্যাগ দিয়ে চা বানিয়ে সেটা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে ১০ মিনিট রাখুন চোখের ওপর। নিয়মিত এভাবে ব্যবহার করুন টি ব্যাগ। ধীরে ধীরে কমে যাবে ডার্ক সার্কেল।
  • রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল চোখের নিচের ত্বকে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • ঠান্ডা দুধে তুলা ভিজিয়ে চোখের নিচে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 
  • শসার স্লাইস চোখের ওপর দিয়ে শুয়ে থাকুন ২০ মিনিট। প্রতিদিন এভাবে শসা ব্যবহার করলে রক্ত চলাচল বাড়বে ও কমবে কালো দাগ।
  • ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ টমেটোর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলযুক্ত ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে পারে এই দুই উপাদান।

আলু স্লাইস করে চোখের ওপর রাখতে পারেন

  • গোলাপজলে তুলার টুকরা ভিজিয়ে চোখের নিচে লাগান। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • কমলার রসে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
  • রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা নারিকেলের তেল চোখের নিচে ম্যাসাজ করুন। ধুয়ে ফেলুন পরদিন সকালে।
  • পুদিনা বাটা বেটে চোখের নিচে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট।
  • আলু গোল করে কেটে চোখের ওপর দিয়ে শুয়ে থাকুন ১৫ মিনিট। আলুর রসে তুলা ডুবিয়ে চোখের নিচে লাগালেও উপকার পাবেন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া      

/এনএ/
সম্পর্কিত
রেটিনয়েড ব্যবহার করতে না পারলে বয়সের ছাপ কমাতে কী করবেন
আবারও ফিরছে লুজ পাউডার, বদলে গেছে ব্যবহারের ধরন
ত্বক পরিষ্কারে কতটা প্রয়োজন ডাবল ক্লিনজিং
সর্বশেষ খবর
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: পল্টনে মশাল মিছিল
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: পল্টনে মশাল মিছিল
নোবেলজয়ী অ্যান কারসনের সাক্ষাৎকার
নোবেলজয়ী অ্যান কারসনের সাক্ষাৎকার
মরক্কোতে অস্ত্র প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিলো ইসরায়েল
মরক্কোতে অস্ত্র প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিলো ইসরায়েল
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?