ঝটপট ব্রেকফাস্ট রেসিপি

জীবনযাপন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৯:৫৯ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৯:৫৯

সকালে তাড়াহুড়ো করে বের হতে হবে, কী আইটেম করবেন ব্রেকফাস্টে? খুব সহজ উপায়ে পাউরুটি ও ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন পুষ্টিকর একটি আইটেম। জেনে নিন রেসিপি।

প্যানে ১ চা চামচ মাখন গলিয়ে পাউরুটির দুইদিক চেপে চেপে ভেজে নিন। বাদামি রঙ ধরে এলে নামিয়ে নিন। একটি বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিন। এর সঙ্গে মেশান স্বাদ মতো লবণ, চিলি ফ্লেকস, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি। ভালো করে ফেটিয়ে নিন। চুলায় ছড়ানো একটি প্যানে বাটার গলিয়ে নিন। এরপর ডিমের মিশ্রণ দিয়ে দিন। উপরে দুই স্লাইস পাউরুটি দিন। ডিমের একপাশ হয়ে গেলে পাউরুটিসহ উল্টে দিন। অন্যদিক হয়ে গেলে ডিমের বাড়তি অংশ ফোল্ড করে পাউরুটির উপর দিয়ে দিন। পাউরুটির উপরের অংশে থাকা ডিমের উপর টমেটো সস লাগিয়ে স্লাইস করা পনির ও লেটুস দিন। তার উপর আরেক স্লাইস পাউরুটি বসিয়ে মাঝদিয়ে কেটে পরিবেশন করুন মজাদার স্যান্ডউইচ। 

ছবি: আলিজা ইন দ্য কিচেন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম