স্বাস্থ্যকর ৪ স্মুদির রেসিপি

জীবনযাপন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৮

ফল ও সবজি দিয়ে স্বাস্থ্যকর স্মুদি বানিয়ে পরিবেশন করতে পারেন সকালের নাস্তায়। দিনভর এনার্জি জোগাবে এসব স্মুদি। জেনে নিন রেসিপি।

স্ট্রবেরি-কলা স্মুদি

১। স্ট্রবেরি-কলা স্মুদি
এই স্মুদি বানাতে আপনাকে নিতে হবে ১টি কলা, কয়েক টুকরো স্ট্রবেরি, আধা কাপ দই ও ১/৪ কাপ দুধ। একটি পাত্রে দুধ দিয়ে তাতে কলা ও কেটে রাখা স্ট্রবেরি দিয়ে দিন। দই ও অল্প ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে ব্লেন্ড করে নিন।

২। আনারস, কমলা, কলার স্মুদি
এটি বানাতে লাগবে একটি কমলা, কয়েক টুকরো আনারস, ১টি কল, ১ কাপ দই। মিক্সারের পাত্রে প্রথমে পরিমাণ মতো দুধ ঢেলে দিন। তারপর তাতে দই মিশিয়ে কেটে রাখা ফলগুলো দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন।

গ্রিন স্মুদি

৩। গ্রিন স্মুদি
আনারস ও কলার সঙ্গে ২ কাপ মতো কচি পালং শাক লাগবে এই স্মুদি বানাতে। আরও লাগবে ১ কাপ নারিকেলের দুধ এবং সামান্য ভ্যানিলা নির্যাস। একটি পাত্রে কেটে রাখা ফল ও শাক দিয়ে তাতে নারকেলের দুধ ও পরিমাণ মতো পানি দিন। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ব্লেন্ড করে নিন সব উপকরণ।

৪। দুধ হলুদের স্মুদি
২ কাপ আনারসের টুকরা, ১টি পাকা কলা, ১ কাপ নারিকেলের দুধ, ১ চা চামচ আদা কুচি, আধা চা চামচ হলুদ ও ১ কাপ পানি প্রয়োজন হবে এই স্মুদি বানাতে। ব্লেন্ডারে কেটে রাখা ফলগুলো দিয়ে তাতে নারিকেলের দুধ দিন। বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’
টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর, ২০২৬)
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি