যেসব লক্ষণে বুঝবেন ভিটামিন সি ঘাটতি রয়েছে

জীবনযাপন ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ১০:৪৫ আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১০:৪৫

শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হচ্ছে ভিটামিন সি। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এই ভিটামিনের ঘাটতি দেখা দিলে। জেনে নিন কোন কোন লক্ষণে বুঝবেন এই ভিটামিনের ঘাটতি রয়েছে শরীরে।

  • কাটাছেঁড়া শুকাতে সময় লাগছে? এটি ভিটামিন সি ঘাটতির বড় লক্ষণ।
  • ভিটামিন সি ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে ত্বক আর্দ্র থাকে। ভিটামিন সি কমে গেলে ত্বক ধীরে ধীরে শুষ্ক হয়ে যায়।
  • সহজে সর্দি কাশিতে আক্রান্ত হওয়াও ভিটামিন সি কমে যাওয়ার লক্ষণ। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি কাশি তাড়াতাড়ি সারিয়ে দেয়। এর অভাবে রোগ সহজে সারতে চায় না।
  • চুল ভেঙে যাওয়া ও রুক্ষ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে শরীরে ভিটামিন সি এর পরিমাণ কমে গেলে। 
  • ভিটামিন সি শরীরে কম থাকলে ফ্যাট শক্তিতে রূপান্তরিত হতে পারে না। তাই এর অভাব হলে দ্রুত ওজন বাড়তে থাকে।
  • ভিটামিন সি কমে গেলে বিষণ্ণতার সমস্যাও দেখা দিতে পারে।
  • দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া ভিটামিন সি কমে যাওয়ার লক্ষণ।
  • আয়রন কমে যাওয়া বা রক্তশুন্যতা দেখা দিতে পারে এই ভিটামিনের অভাবে। 
  • জয়েন্টে ব্যথা হতে পারে। 

তথ্য: হেলথলাইন 

/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ
তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ
সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক
সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা