শক্তিদায়ক খাবার কোনগুলো?

জীবনযাপন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ১০:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১০:৫০

কাজ করতে চাইলে প্রয়োজন শক্তি। আর বিভিন্ন খাবার থেকে শরীর খুঁজে নেয় দরকারি পুষ্টি উপাদান, যা পরবর্তীতে শক্তিতে রুপান্তরিত হয়। ক্লান্তি ভাব দূর করে ঝটপট চনমনে হতে চাইলেও আপনাকে সাহায্য নিতে হবে খাবারের। কোন কোন খাবার আমাদের ঝটপট শক্তি বৃদ্ধিতে সাহায্য করে? জেনে নিন সেটা। 

১। শরীরে শক্তির জোগান দেবে ডিম। এতে থাকা ভিটামিন বি১২ খাবারকে শক্তিতে পরিবর্তিত করতে সাহায্য করে।

২। ক্লান্তভাব কাটিয়ে ঝটপট এনার্জি পেতে চাইলে কফির মগে চুমুক দিতে পারেন। কফিতে আছে ক্যাফেইন, যা খুব তাড়াতাড়ি শক্তি বাড়িয়ে ক্লান্তি থেকে মুক্তি দিতে সাহায্য করে।

৩। মধু খেলে এনার্জি পাবেন। কারণ এতে আছে গ্লুকোজ ও ফ্রুকটোজ, যা শরীরে শক্তি জোগাতে সাহায্য করে।

৪। ভারি খাবারের মধ্যবর্তী সময়ে স্ন্যাকস হিসেবে খেতে পারেন বিভিন্ন ধরনের বাদাম। চিনা বাদাম, আখরোট, কাঠবাদাম, কাজুবাদাম শক্তি জোগাবে শরীরে।

৫। নিয়মিত খাঁটি দুধ বা দুগ্ধজাতীয় খাবারখান। এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম এবং প্রাণিজ-ফ্যাট পাওয়া যায়।

৬। হারানো এনার্জি ফিরে পেতে চাইলে কলার মতো উপাদেয় ফল নেই। প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন বি ও পটাশিয়াম পাওয়া যায় এই ফল থেকে।

৭। পাতে রাখুন খেজুর ও কিশমিশ। খেজুর খেতে পারেন রাতে ঘুমানোর আগে। কিশমিশ পানিতে ভিজিয়ে খান। মিলবে শক্তি।

৮। ডার্ক চকলেট খেতে পারেন। ফেনিলেথিলামিন ও সেরোটোনিন নামক দুটি উপাদান মেলে এতে, যা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

/এনএ/
সম্পর্কিত
জিমে যাওয়ার সময় নেই? ঘরেই করুন ১০ মিনিটের এই অভ্যাস
কোষ্ঠকাঠিন্য কমাতে ঘরেই করুন এই ৭ যোগাসন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
সর্বশেষ খবর
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান