ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবেন, তবে...

জীবনযাপন ডেস্ক
০৪ জুন ২০২৩, ১৫:০০ আপডেট : ০৪ জুন ২০২৩, ১৫:০০

গ্রীষ্মের রসালো ফল আম উঠে গেছে বাজারে। আম শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণেও এর জুড়ি মেলা ভার। আম শ্বেতসারের ভালো উৎস। পাশাপাশি এতে আছে শর্করা, গ্লুকোজ, অ্যান্টি-অক্সিডেন্ট, আঁশ, ভিটামিন বি-১, বি-২, থায়ামিন, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। তবে ডায়াবেটিস আছে যাদের, তারা আম খেতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে অনেকের মধ্যেই। 

ডায়াবেটিস রোগীরা অবশ্যই আম খেতে পারবেন, তবে নিয়ম মেনে। ছবি: বাংলা ট্রিবিউন

 

‘ডায়াবেটিস রোগীরা অবশ্যই আম খেতে পারবেন। তবে কয়টি খাবেন এবং কখন খাবেন- সেটি গুরুত্বপূর্ণ’- বলেন বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল ও ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট ফাতেমা সিদ্দিকী ছন্দা।

আম এমন একটি ফল যা লো গ্লাইসেমিক ইনডেক্সের অন্তর্ভুক্ত। এ ধরনের ফল ডায়াবেটিস রোগীদের জন্য চমৎকার স্ন্যাকস। আমে থাকা আঁশ ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি ব্লাড গ্লুকোজকে বাড়তে দেয় না। আমে থাকা ভিটামিন এ এবং সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায়। 

ডায়াবেটিস রোগীরা কী পরিমাণ আম খাবেন? 

দিনে একটির বেশি আম খাবেন না ডায়াবেটিস রোগীরা। কারণ আমের মিষ্টি রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। শর্করাযুক্ত অন্যান্য খাবারের সঙ্গে সামঞ্জস্য করে আম খাওয়া যায় অনায়াসেই। তবে রাতে ঘুমানোর আগে আম খাবেন না ডায়াবেটিস রোগীরা। সন্ধ্যা বা রাতে আম খেলে ক্যালরি খরচ করার সময় পাওয়া যায় না। সকালে আম খেলে সারাদিনে নানা কাজে খরচ হয়ে যায় ক্যালরি। আমের সঙ্গে অন্যান্য ফল মিশিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন। এই সালাদে গোলমরিচের গুঁড়া ও লেবুর রস যোগ করতে পারেন। 

আম খাওয়ার পর ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা সেটা লক্ষ রাখবেন অবশ্যই। 

/এনএ/
সম্পর্কিত
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
গলায় ফোলা বা গুটি মানেই থাইরয়েড নয়, কোন লক্ষণে সতর্ক হবেন
হার্ট অ্যাটাকের আগে নারীদের শরীরে দেখা দিতে পারে যেসব সংকেত
সর্বশেষ খবর
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ