চায়ের লিকার ব্যবহারে মিলবে কালো চুল

জীবনযাপন ডেস্ক
১৪ জুন ২০২৩, ২২:৫২আপডেট : ১৪ জুন ২০২৩, ২২:৫২

চায়ে রয়েছে ট্যানিক অ্যাসিড। চুলের রঙ ধরে রাখতে সাহায্য করে এই অ্যাসিড। চুলের যত্নে তাই ব্ল্যাক টি বা চায়ের লিকার ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। পাকা চুলের সমস্যা দূর করার পাশাপাশি চুল পাকা প্রতিরোধেও কাজ করে এটি। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

১। চুলের দৈর্ঘ্য অনুযায়ী চা বানিয়ে ঠান্ডা করে নিন। এই চা ভালো করে চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। এরপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন।

২। চায়ের মতো কফিও আপনাকে এনে দিতে পারে কুচকুচে কালো চুল। চায়ের লিকারে কয়েক চামচ কফির গুঁড়া মিসিএয় গুলে নিন। মিশ্রণটি ৫ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ব্রাশের সাহায্যে চুলে লাগান। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। কড়া করে চায়ের লিকার বানিয়ে চুলে ঢালুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর আরও কিছুটা লিকার চা চুলে ঢালুন। এভাবে দুই থেকে তিনবার ১৫-২০ মিনিটের ব্যবধানে লিকার চা ঢালুন চুলে। তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। চা ফুটে উঠলে এক মুঠো তুলসি পাতা মিশিয়ে দিন পানিতে। চা ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর এতে লেবুর রস মিশিয়ে চুলে লাগান।

/এনএ/
সম্পর্কিত
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
মলিন ত্বকে প্রাণ ফেরাতে ৫ ফেসপ্যাক
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি