লটকন খাওয়ার ১০ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১১:০৩আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:০৩

বর্ষার ফল লটকনে ছেয়ে গেছে বাজার। টক-মিষ্টি ও রসালো ফলটি খেতে যেমন মুখরোচক, তেমনি এর উপকারিতাও অনেক। ১০০ গ্রাম লটকনে পাওয়া যায় ৯২ কিলোক্যালরি খাদ্যশক্তি। একই পরিমাণ লটকনে ভিটামিন সি রয়েছে ১৭৮ মিলিগ্রাম, শর্করা ১৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ১৭৭ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৬৯ মিলিগ্রাম, ভিটামিন বি-১ ১৪.০৪ মিলিগ্রাম এবং ভিটামিন বি-২ শূন্য দশমিক ২০ মিলিগ্রাম। জেনে নিন দেশি এই ফলটি কীভাবে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। 

লটকনের রয়েছে অনেক উপকারিতা। ছবি- বাংলা ট্রিবিউন

  1. ভিটামিন সি এর চমৎকার উৎস লটকন। এছাড়া এতে মেলে থায়ামিন ও অ্যান্টি-অক্সিডেন্টও। যাদের মুখে ঘনঘন ঘা হয়, তারা লটকন খান প্রতিদিন।
  2. রসালো লটকন শরীরে পানির সমতা বজায় রাখে।
  3. রুচি বাড়াতে সহায়তা করে টক-মিষ্টি লটকন। পাশাপাশি কমায় বমি ভাব।
  4. প্রতিদিন কয়েকটি লটকন খেলে শরীরের ভিটামিন সি’র চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব।
  5.  ত্বকের রুক্ষতা কমায় টক ফলটি। প্রতিরোধ করে ত্বকের ফেটে যাওয়া।
  6. বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকে নানা ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়ে। নিয়মিত লটকন খেলে চর্মরোগ থেকে দূরে থাকা সম্ভব।

    লটকন পাওয়া যাবে বর্ষাকালজুড়েই। ছবি- বাংলা ট্রিবিউন
  7. খনিজ, ভিটামিন এবং মিনারেলে ভরপুর এ ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে খুবই উপকারী।
  8. কিছু গবেষণা বলছে, মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে পারে উপকারী উপাদানে ঠাসা এই ফল।
  9. বর্ষাকালে বেশ কিছু রোগের প্রকোপ বেড়ে যায়। ফ্লু বা জ্বর, সর্দি, কাশি থেকে দূরে থাকতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লটকন।
  10. আমাদের শরীরে শক্তির উৎস বাড়ায় লটকন। এতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ এবং প্রোটিন সারা দিন সক্রিয় থাকতে সাহায্য করে।
/এনএ/
সম্পর্কিত
জিমে যাওয়ার সময় নেই? ঘরেই করুন ১০ মিনিটের এই অভ্যাস
কোষ্ঠকাঠিন্য কমাতে ঘরেই করুন এই ৭ যোগাসন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
সর্বশেষ খবর
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৭ শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৭ শিক্ষার্থী
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার