ত্বক নরম করতে ঘরে বানিয়ে নিন ৮ স্ক্রাব

জীবনযাপন ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ১১:০০আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:০০

কেবল ফেশওয়াস দিয়ে ত্বক ধুলেই ত্বকের ময়লা দূর হয় না। লোমকূপের গভীরে জমে থাকা ময়লা ও তেল দূর করতে চাইলে সপ্তাহে একবার অথবা দুইবার স্ক্রাবিং করুন ত্বক। এটি ব্যবহার করলে ত্বকের উপরের অংশে জমে থাকা মরা চামড়া দূর হয়। ফলে ত্বক হয় নরম ও উজ্জ্বল। জেনে নিন ঘরে কীভাবে ৮ ধরনের স্ক্রাব তৈরি করে নেবেন।

  • মধুর সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কয়েক মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বক ময়েশ্চারাইজ করবে, চিনি ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করবে।
  • নারিকেল তেলের সঙ্গে কফির গুঁড়া মিশিয়ে চক্রাকারে ত্বকে ঘষুন। ত্বক নরম হবে।
  • ওটসের গুঁড়ার সঙ্গে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ত্বকে ঘষুন চক্রাকারে। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
  • লেবুর অর্ধেক করে কেটে মোটা দানার চিনি লাগিতে হাত, পা ও গলার ত্বকে ঘষুন। ত্বক মোলায়েম হবে।
  • বাদামের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ঘষলেও ত্বকে ফিরবে জৌলুস।
  • শসা থেঁতো করে মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ব্যবহার করুন স্ক্রাব হিসেবে।
  • পাকা পেঁপের সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। পেঁপেতে থাকা এনজাইম ত্বকের যত্নে অনন্য।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন বেকিং সোডা। এই মিশ্রণ ত্বকে চক্রাকারে ঘষে ধুয়ে ফেলুন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নারকেল তেলের নতুন ব্যবহার
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
সর্বশেষ খবর
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩
তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী