টানটান ত্বক পেতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ১১:০০ আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১১:০০

বলিরেখাহীন টানটান ত্বক পেতে চাইলে ঘরোয়া যত্নের বিকল্প নেই। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, পানি পান ও স্বাস্থ্যকর জীবনযাপন করাও জরুরি। ত্বকের তারুণ্য ধরে রাখতে কিছু ঘরোয়া প্যাকের ব্যবহার সম্পর্কে জেনে নিন।

টানটান ত্বক পেতে ডিমের সাদা অংশ দিয়ে বানিয়ে নিন ফেস মাস্ক। ছবি- সংগৃহীত

  • রাতে ঘুমানোর আগে ত্বকে নারকেলের তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • ডিমের সাদা অংশ দিয়ে বানিয়ে নিন ফেস মাস্ক। এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যা ত্বককে টানটান করতে সাহায্য করে। ডিমের সাদা অংশ তুলা বা ব্রাশের সাহায্যে মুখের এবং ঘাড়ের ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ব্যবহার করতে পারেন কলার প্যাক। কলা অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ, যা ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা। একটি পাকা কলা চটকে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ কফি গুঁড়া ও মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণে নারকেলের তেল যোগ করুন। প্যাকটি ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানির সাহায্যে ধুয়ে ফেলুন।
  • ডিমের সাদা অংশের সঙ্গে মধু মেশান। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। ত্বকে টানটান ভাব চলে আসবে এটি নিয়মিত ব্যবহার করলে।
  • দই এবং মধুর মাস্কও ত্বকের শুষ্কতা দূর করে এবং বার্ধক্যের গতি কমায়। ১ থেকে ২ চা চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। 
  • একটি পাকা পেঁপে চটকে পেস্ট তৈরি করে নিন। কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন, পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে টানটান করতে সাহায্য করে।
  • চালের গুঁড়া, মধু ও টক দই একসঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন ত্বকে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসার পাশাপাশি টানটান হবে ত্বক
/এনএ/
সম্পর্কিত
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
সর্বশেষ খবর
চরিত্রহীন পড়ুয়ার শরৎপাঠ
চরিত্রহীন পড়ুয়ার শরৎপাঠ
বাংলাদেশিদের ‘সমকামী’ সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেফতার ৩
বাংলাদেশিদের ‘সমকামী’ সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেফতার ৩
আবেগঘন বিদায়ী ভাষণে কী বললেন মেসি
আবেগঘন বিদায়ী ভাষণে কী বললেন মেসি
কেন হঠাৎ চুলের যত্নে বেশি মনোযোগ দিচ্ছেন পুরুষেরা
কেন হঠাৎ চুলের যত্নে বেশি মনোযোগ দিচ্ছেন পুরুষেরা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই