আপনার খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর কিনা বোঝার ৬ উপায়

জীবনযাপন ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১১:০০ আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১১:০০

সুস্থ থাকতে চাইলে সঠিক ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নেই। আমরা হয়তো জানি প্রচুর ফাইবার এবং কম সোডিয়াম খাওয়া উচিত, কিন্তু পুষ্টিগুণ মেপে খাওয়া স্বাভাবিকভাবেই হয়ে ওঠে না আমাদের। তাহলে কীভাবে বুঝবেন আপনি আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিচ্ছেন কিনা?

 

 

ফল এবং সবজি দিয়ে খাবারের অর্ধেক প্লেট ভর্তি থাকতে হবে। ছবি- সংগৃহীত

ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার জানাচ্ছে, খাওয়ার সময় প্লেটে কোন খাবার কতটুকু নিচ্ছেন সেটাতে বোঝা যায় আপনি সুষম খাবার খাচ্ছেন কিনা। অ্যাকাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স এর পুষ্টিবিদ থেরেসা জেনটাইল বলছেন, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার যদি দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে অন্তর্ভুক্ত, তবে পুষ্টির ঘাটতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। মৌলিক কিছু বিষয়ের উপর লক্ষ্য রেখে বুঝতে পারেন আপনার খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর কিনা।

  1. ফল এবং সবজি দিয়ে আপনার খাবারের অর্ধেক প্লেট ভর্তি থাকলে আপনি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাচ্ছেন।
  2. ফলের রস, জ্যাম, জেলি, বা সসের পরিবর্তে পুরো ফল খাচ্ছেন।
  3. প্রতিদিন সালাদ খেতে হবে এমন নয়। শাকসবজির ভিন্নতা যদি থাকে পাতে, তবে পুষ্টির ঘাটতি নিয়ে ভাবতে হবে না আপনাকে।
  4. সারাদিন যতটুকু শস্য খাচ্ছেন, তার অর্ধেক গোটা শস্য থাকতে হবে।
  5. শুঁটিজাতীয় খাবার, মাছ এবং চর্বিহীন মাংসের মতো বিভিন্ন ধরনের প্রোটিনজাতীয় খাবার থাকবে পাতে।
  6. লো ফ্যাট ফ্যাট ফ্রি ডেইরি খাবার থাকবে প্রতিদিনের খাদ্য তালিকায়।


তথ্য: রিডার্স ডাইজেস্ট

/এনএ/
সম্পর্কিত
সাধারণ গোসলেই মিলতে পারে নানা উপকার!
পিঠে ব্যথার অজানা কারণ ও প্রতিকার
রোজ রক্ত পাতলা হওয়ার ওষুধ খাচ্ছেন? বাড়তে পারে বিপদ
সর্বশেষ খবর
অতিথি আপ্যায়নে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার ক্ষীরের চপ
অতিথি আপ্যায়নে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার ক্ষীরের চপ
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা
এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
এত প্রচারণার পরও কীভাবে পাচারকারীদের ফাঁদে পড়ছে মানুষ, খোয়াচ্ছেন সর্বস্ব
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’