সপ্তাহে একদিন ডাবের পানি দিয়ে কেন চুল ধোবেন?

জীবনযাপন ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১০:০০আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:০০

ডাবের পানিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ইলেক্ট্রোলাইটস, প্রাকৃতিক শর্করা এবং ভিটামিন থাকে। এই পানি কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, পাশাপাশি আপনার চুলের জন্যও একটি স্বাস্থ্যকর ও হাইড্রেটিং উপাদান। সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন ডাবের পানি দিয়ে। এতে মিলবে অনেক উপকার। জেনে নিন চুলের যত্নে ডাবের পানি ব্যবহারের কিছু উপাকারিতা সম্পর্কে। 

হাইড্রেটেড রাখে চুল

ডাবের পানির হাইড্রেটিং ক্ষমতা প্রখর। তৃষ্ণা পেলে যেমন ডাবের পানি আমাদের তৃষ্ণা মেটায়, তেমনি চুলও হাইড্রেটেড থাকে। এতে লরিক অ্যাসিড রয়েছে, যা একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্যাটি অ্যাসিড। এটি রুক্ষ চুলে আর্দ্রতা যোগ করতে সাহায্য করে।

মজবুত করে চুল

চুল পড়ার সমস্যা দূর করতে চাইলে ব্যবহার করুন ডাবের পানি। এটি কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং মাথার ত্বককে উদ্দীপিত করে চুলকে শক্তিশালী রাখে। এটি রক্ত সঞ্চালন উন্নত করে। ডাবের পানিতে থাকা ভিটামিন, খনিজ এবং অ্যামিনো অ্যাসিড চুলের গোড়া মজবুত রাখে ও চুল পড়া কমায়। 

চুলে ফেরায় প্রাণ 

ডাবের পানি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যার অর্থ একবার আপনার চুল এবং মাথার ত্বকে প্রয়োগ করা হলে এটি উৎস থেকে ক্ষতিগ্রস্থ চুল মেরামত করতে কাজ করে। এতে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল, নরম ও ঝলমলে।  

খুশকির প্রকোপ কমায়

সপ্তাহে একদিন ডাবের পানি দিয়ে চুল ধুয়ে নিলে কমে আসে খুশকির উপদ্রব। 

চুলের বৃদ্ধি দ্রুত করে

হাইড্রেটেড চুল এবং সুস্থ মাথার ত্বক চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। সপ্তাহে একদিন ডাবের পানি দিয়ে চুল ধুলে তাই চুল দ্রুত লম্বা হয়। 

তথ্য: লাভ, বিউটি অ্যান্ড প্ল্যানেট 

/এনএ/
সম্পর্কিত
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
সর্বশেষ খবর
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে: পুলিশ সদর দফতর
আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে: পুলিশ সদর দফতর
‌‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা
‌‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?