ত্বকের ক্লান্তি লুকাতে ১০ কৌশলে মেকআপ করুন

জীবনযাপন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩

দীর্ঘ কর্মঘণ্টা কিংবা নানা ধরনের মানসিক চাপের কারণে কমে যায় নিজেকে বিশ্রাম দেওয়ার পর্যাপ্ত সময়। এই ছাপ ফুটে ওঠে ত্বকে। এমন ক্লান্ত চেহারা নিয়ে কোনও পার্টিতে কিংবা চাকরির সাক্ষাৎকারের জন্য যাওয়া বেশ বিব্রতকর। সহজ কিছু মেকআপ কৌশলের মাধ্যমে নিস্তেজ এবং ক্লান্ত চেহারা করতে পারেন প্রাণবন্ত।

  1. আই-ক্রিম ব্যবহার করুন। চোখের নিচের বলিরেখা ও ফোলাভাব দূর করতে সাহায্য করে এই প্রসাধনী। ময়েশ্চারাইজারের সাথে ব্লেন্ড করে নিতে পারেন এই ক্রিম।
  2. আপনার ত্বকের সাথে মেলে এমন একটি ময়েশ্চারাইজার লাগান ত্বকে। ভিটামিন ই, সিয়া বাটার এবং এই জাতীয় আরও হাইড্রেটিং উপাদানে সমৃদ্ধ ময়েশ্চারাইজার ত্বক নমনীয় করবে। এটি উজ্জ্বল ত্বক পাওয়ার দ্রুততম উপায়।
  3. ত্বকের ব্রণের দাগ, কালচে দাগ এবং ডার্ক সার্কেল লুকাতে অত্যন্ত কার্যকরী হচ্ছে কনসিলার। ফোলা চোখ, কালো বৃত্ত এবং নিস্তেজ ত্বক অনেকাংশে ঢেকে দেবে এই প্রসাধনী।
  4. চোখ হাইলাইট করতে সাদা আইলাইনার বা ন্যুড আই পেন্সিল লাগান। চোখ হাইলাইট করার পাশাপাশি তাদের আরও বড় ও সুন্দর দেখাতে এটি একটি দুর্দান্ত কৌশল।
  5. চোখের ক্লান্তি ঢাকতে চোখের পাপড়ি হাইলাইট করুন। একটি নরম আইশ্যাডো দিয়ে তাদের কনট্যুর করুন এবং চোখের ভিতরের কোণে এটি ব্যবহার করুন।
  6. ব্লাশ ব্যবহার করুন গালে। হালকা স্ট্রোকের সাহায্যে প্রাকৃতিক রঙে রাঙান গাল।
  7. মাস্কারা লাগানোর আগে চোখের পাপড়ি কার্ল করে নিন। সতেজ দেখাবে আপনাকে।
  8. ব্রাইটনিং পাউডার ব্যবহার করতে পারেন। ট্রান্সলুসেন্ট বিউটি পাউডার ব্যবহার নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা যোগ করে। তবে অতিরিক্ত যেন না হয় সেদিকে লক্ষ রাখবেন।
  9. ভ্রু এঁকে নিন পেন্সিল দিয়ে। তবে প্রাকৃতিক ভাব বজায় রাখবেন। হাইলাইটার ব্যবহার করতে পারেন।
  10. লিপস্টিকের রঙ হিসেবে উজ্জ্বল রঙ বেছে নিন। প্রাণবন্ত দেখাবে আপনাকে।

/এনএ/
সম্পর্কিত
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সর্বশেষ খবর
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি