নেইল পলিশ জায়গায় জায়গায় উঠে যাচ্ছে?

জীবনযাপন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১

হাতের নখের সৌন্দর্য বাড়ায় নেইল পলিস। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই জায়গায় জায়গায় নেইল পলিশ উঠে যাওয়াটা বেশ বিরক্তিকর। কিছু টিপস মানলে নেইল পলিশের রঙ দীর্ঘস্থায়ী হবে নখে। 

  1. ভেজা নখে নেইল পলিশ একদম লাগাবেন না। নখ ভেজা থাকলে রঙ বসতে চায় না। তাছাড়া দুই একদিন বাদে তা উঠেও যেতে পারে।
  2. নেইল পলিশ ব্যবহার করার আগে নখ ট্রিম করে নিন।
  3. নখ খুব ভালো করে মুছে নিন। পুরনো শেড নখে না থাকলেও রিমুভার দিয়ে নখ পরিষ্কার করুন। এতে নখের স্বাভাবিক তেল উঠে যাবে। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে মুছে নিন। এরপর ব্যবহার করুন নেইল পলিশ।
  4. নেইল পলিশ লাগানোর পর এক কাপ বরফ গলা পানিতে আঙুল ডুবিয়ে দিন। এতে নেইল পলিশ শুকিয়েও যাবে, আবার ভালো করে নখেও বসবে।
  5. ভালো ব্র্যান্ডের নেইল পলিশ কিনুন। অনেকেই কুইক ড্রায়িং নেইল পলিশ কেনেন। সে রকম না কেনাই ভালো। কারণ এই ধরনের নেইল পলিশ শুকিয়ে গেলে দ্রুত উঠে যায়। তাই নেইল পলিশ শুকোনোর জন্য একটু সময় দিতেই হবে।
  6. ব্যবহারের আগে নেইল পলিশের বোতল ঝাঁকাবেন না। এতে বুদবুদ সৃষ্টি হয় যা সমান হয়ে নখে বসে না। দুই হাতের তালুর মাঝে রেখে রোল করুন বোতল। 
  7. শুরুতে স্বচ্ছ নেইল পলিশ দিয়ে পাতলা করে এক কোট দিন। নখে নেইল পলিশের প্রথম প্রলেপকে বলা হয় বেস কোট। এরপর আরও দু’বার বা তিনবার নেলপলিশ লাগানো যায়। তবে মনে রাখবেন প্রতিবার রঙের প্রলেপ লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করা ভালো। একটি প্রলেপ পুরো শুকিয়ে গেলে তবেই পরবর্তী প্রলেপ দিন। সবার শেষে দিন টপ কোট। এই আস্তরণ নেইল পলিশ মসৃণ করবে।
  8. দিনে অন্তত দুবার হ্যান্ড ক্রিম লাগান। নখ আর্দ্র থাকলে নেইল পলিশ দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে। 
/এনএ/
সম্পর্কিত
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার