দাগমুক্ত ত্বকের জন্য যেসব উপায়ে ব্যবহার করবেন শসা

জীবনযাপন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১৪:৩২আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৩২

শসা কেবল আমাদের শরীরকেই ঠান্ডা রাখে না, আমাদের ত্বককেও রাখে সুন্দর। ত্বকের যত্নে শসার রস ব্যবহার করতে পারেন নিয়মিত। এতে ত্বক হাইড্রেটেড এবংদাগমুক্ত থাকবে। প্রাকৃতিক উজ্জ্বলতাও ভর করবে ত্বকজুড়ে। জেনে নিন কোন কোন উপায়ে ত্বকে ব্যবহার করবেন শসার রস। 

উজ্জ্বল ত্বকের জন্য
রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে পারে শসা। শসা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা সমৃদ্ধ, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। শসার রসের সাথে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। লেবুতে থাকা ভিটামিন সি এবং শসার প্রশান্তিদায়ক উপাদান ত্বককে উজ্জ্বল করে তুলবে।

দাগমুক্ত ত্বকের জন্য
শসার রসে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের কালচে দাগ দূর করতে পারে। এক চিমটি হলুদ ও দইয়ের সঙ্গে শসার রস মিশিয়ে নিন। এই পেস্টটি ত্বকের দাগযুক্ত স্থানে লাগান এবং ১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে। 

হাইড্রেটেড ত্বকের জন্য
শসায় প্রায় ৯৫ শতাংশই পানি। ফলে এটি একটি চমৎকারভাবে ত্বক হাইড্রেটেড রাখতে পারে। গোলাপজলের সাথে শসার রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে স্প্রে করুন।  ত্বক হাইড্রেটেড এবং উজ্জ্বল রাখতে সারা দিন বেশ কয়েকবার এই মিস্ট ছিটিয়ে নিন মুখে। 

ডার্ক সার্কেল দূর করার জন্য
ফোলা, ক্লান্ত এবং কালচে দাগ পড়া চোখের যত্নে শসার রস অতুলনীয়। চোখের উপরে শসার টুকরো রাখুন এবং ১৫ মিনিটের জন্য বিশ্রাম নিন। শসার শীতল প্রভাব চোখের ফোলাভাব এবং ডার্ক সার্কেল কমাবে। 

তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন 

/এনএ/
সম্পর্কিত
মলিন ত্বকে প্রাণ ফেরাতে ৫ ফেসপ্যাক
ত্বকের যত্নে নারকেল তেলের নতুন ব্যবহার
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
সর্বশেষ খবর
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার