ভিটামিন ডি কমে গেলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ২২:২৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২২:২৮

আপনি যদি রোদে বের না হন বা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন, যদি নিয়মিত দুধ খাওয়া না হয় বা শুধু নিরামিষ খাবার খান- তবে ভিটামিন ডি ঘাটতিতে ভোগার ঝুঁকি রয়েছে আপনার। সানশাইন ভিটামিন হিসেবে পরিচিত ভিটামিন ডি। ত্বক সূর্যালোকের সংস্পর্শে আসার প্রতিক্রিয়া হিসেবে শরীর দ্বারা উৎপাদিত হয় এই ভিটামিন। কিছু মাছ, দুধ, মাছের যকৃতের তেল এবং ডিমের কুসুমসহ কিছু খাবারেও মেলে ভিটামিন ডি।

ভিটামিন ডি এর ঘাটতি হাড়ের ঘনত্বে প্রভাব ফেলতে পারে, যা অস্টিওপরোসিস এবং ফ্র্যাকচারের কারণ হতে পারে। সিঁড়িতে বেয়ে উঠতে বা মেঝেতে বসার পর উঠতে সমস্যা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

ভিটামিন ডি কমে গেলে চুল পড়ার হার বাড়তে পারে। এছাড়া ক্ষুধামন্দা দেখা দেওয়াও ভিটামিনটি কমে যাওয়ার একটি লক্ষণ।

সবসময় ক্লান্ত লাগা এবং শরীর ব্যথা করা ভিটামিন ডি ঘাটতির অন্যতম লক্ষণ। বিষণ্ণতা বা মন খারাপ থাকার কারণ হতে পারে ভিটামিন ডি এর অভাব। গুরুতর ভিটামিন ডি এর অভাব হলে শিশুদের মধ্যে রিকেট রোগ হতে পারে। এটি একটি বিরল রোগ যার কারণে হাড় নরম হয়ে যায় এবং বাঁকা হয়ে যায়।

প্রাপ্তবয়স্কদের মধ্যে ভিটামিন ডি-এর গুরুতর অভাব অস্টিওম্যালাসিয়ার মতো সমস্যার কারণ হতে পারে। অস্টিওম্যালাসিয়া দুর্বল হাড়, হাড়ের ব্যথা এবং পেশী দুর্বলতা সৃষ্টি করে।

তথ্য: ওয়েবএমডি

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের