নীতা আম্বানির আলোচিত নেকলেসটির দাম কত জানেন?

জীবনযাপন ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ১০:৩০আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:৩০

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। শৌখিন ও বিলাসী জীবনযাপনের জন্য আলোচিত তিনি। বিশ্বের অন্যতম সব দামি পোশাক, গয়না ও গাড়ি সংগ্রহে রয়েছে তার। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত নীতা আম্বানির সংগ্রহে রয়েছে দামি হীরা, ট্যাফেইট, পান্না, নীলকান্তমণি, প্লাটিনাম, রেড বেরেল, টোপাজের মতো পাথরের তৈরি গয়না। সম্প্রতি আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে গেল। এক হাজার কোটি টাকা খরচ করে করা সেই প্রাক-বিয়ের অনুষ্ঠানের নানা ছবি ও গল্প ভেসে বেড়াচ্ছে এখন নেট দুনিয়ায়। আয়োজনের তৃতীয় দিন নীতা আম্বানি পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা আইভরি রঙের জমকালো কাঞ্চিপুরম শাড়ি। শাড়িটির সঙ্গে চোখ ধাঁধানো একটি নেকলেস পরেছিলেন এই ধনকুবেরের স্ত্রী। এই নেকলেস নিয়েই তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে কোনও কোনও দেশের জিডিপির চেয়েও বেশি এই নেকলেসের দাম! কী আছে এই নেকলেসটিতে?

অনেকগুলো হীরার টুকরা আর দুটি বড় বড় সবুজ পান্না দয়ে সাজানো নেকলেসটি। নেকলেসে থাকা পান্নার খণ্ডটি বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এই নেকলেসের দাম ৪০০ থেকে ৫০০ কোটি রুপির মধ্যে। নেকলেসটির সঙ্গে কানে দুল ও হাতে কঙ্কণ পরেছিলেন নীতা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী