এই ৬ কারণে ফ্রিজে দুর্গন্ধ হতে পারে

জীবনযাপন ডেস্ক
১৫ মে ২০২৪, ১৯:২৬আপডেট : ১৫ মে ২০২৪, ১৯:২৬

ফ্রিজ খুললেই এক ধরনের অস্বস্তিকর গন্ধ এসে ধাক্কা খাচ্ছে নাকে? আমাদেরই কিছু ভুলের কারণে ফ্রিজে হতে পারে দুর্গন্ধ। এ ধরনের গন্ধ থাকার কারণে ফ্রিজ হয়ে পড়তে পারে অস্বাস্থ্যকর, জীবাণুর আনাগোনা যেতে পারে বেড়ে। জেনে নিন ফ্রিজে দুর্গন্ধ হওয়ার কিছু কারণ সম্পর্কে।

  1. ফ্রিজ নিয়মিত পরিষ্কার করছেন তো? দীর্ঘদিন অপরিষ্কার থাকার কারণে ফ্রিজে দুর্গন্ধ হতে পারে। সপ্তাহে অন্তত একদিন তাই ফ্রিজ মুছে পরিষ্কার করবেন। এতে ভেতরে কোনও খাদ্যকণা থাকলে সেটা দূর হবে।
  2. খাবার রাখতে গিয়ে ফ্রিজে পড়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলবেন। 
  3. পুরনো বেকিং সোডা রেখে দিয়েছেন ফ্রিজে? আমরা অনেকেই দুর্গন্ধ দূর করার জন্য ফ্রিজের ভেতরে বেকিং সোডা রেখে দিই। কিন্তু এটি সময়ের সাথে সাথে এটি গন্ধ শোষণকারী কার্যকারিতা হারায়। বেকিং সোডা বাতাসের গন্ধের অণুগুলোকে শোষণ করে, তাই নিশ্চিত করুন যে এটি একটি ভেন্টেড পাত্রে রয়েছে। মাসে একবার এই পাত্রের সোডা বদলে দিন। 
  4. খাবার প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করবেন না। কাচের পাত্র ব্যবহার করুন খাবার রাখার জন্য। এগুলো গন্ধ প্রতিরোধ করে এবং খাবারের সতেজতা বজায় রাখে।
  5. খাবার ঢেকে রাখছেন তো ফ্রিজে? ভালোভাবে ঢেকে না রাখলে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়ে, ফ্রিজও হয়ে পরে দুর্গন্ধময়। 
  6. অনেক দিনের পুরনো খাবার ফ্রিজে রেখে দেবেন না। এতে অস্বস্তিকর গন্ধ হতে পারে ফ্রিজে। 

তথ্যসূত্র: রিয়েল সিম্পল 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের