দুধে পানি মেশানো হয়েছে বুঝবেন কীভাবে?

জীবনযাপন ডেস্ক
২৪ মে ২০২৪, ১৮:৪৬আপডেট : ২৪ মে ২০২৪, ১৮:৪৬

দুধকে বলা হয় আদর্শ পানীয়। উচ্চমানের প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস এটি। দুধে সমস্ত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে। তবে দুধে ভেজাল মেশানোর নজির কম নেই। বিশেষ করে দুধে পানি মেশানোর ব্যাপারটি হরহামেশাই হয়ে থাকে। পাশাপাশি স্টার্চের মতো জিনিসও মেশানো হয়। বাজার থেকে যে দুধ কিনেছেন, তা কতটা খাঁটি সেটা জেনে নেওয়ার উপায় জানিয়েছে ভারতের খাদ্য নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ট স্ট্যান্ডার্ডস অথোরিটি। 

দুধের শুদ্ধতা পরিমাপের জন্য অন্যতম উপায় হচ্ছে ওয়াটার অ্যাডালটেরেশন পরীক্ষা। এই পরীক্ষার জন্য একটি ঝকঝকে ঢালু পাত্রের পৃষ্ঠে এক ফোঁটা দুধ ফেলে দিন। সেই দুধ যদি পুরোপুরি শুদ্ধ হয়, তাহলে পাত্রের গা বেয়ে ধীরে ধীরে গরিয়ে নামবে এবং দুধের দাগ পাত্রে পড়বে। কিন্তু দুধে যদি পানি মেশানো থাকে, তাহলে তা দ্রুত গড়িয়ে পড়ে যাবে এবং পাত্রের গায়ে দুধের দাগ পড়বে না। 

দুধে স্টার্চ মেশানো হয়েছে কিনা সেটাও পরীক্ষা করতে পারেন ঘরোয়া উপায়ে। এজন্য প্রথমে কয়েক কয়েক মিলিলিটার দুধ ফুটিয়ে নিন। তারপর তা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর ২-৩ ফোঁটা আয়োডিন দ্রবণ দুধের উপর ফেলে দিন। দুধ যদি বিশুদ্ধ হয়, তাহলে দুধের রঙ পরিবর্তিত হবে না। যদি হয়ও, তবে হালকা হলদেটে হতে পারে। কিন্তু দুধে যদি স্টার্চ মেশানো থাকে, তাহলে দুধের রঙ বদলে নীল হয়ে যাবে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম