চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজী বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৮ জুন ২০২৪, ১৯:১২আপডেট : ০৮ জুন ২০২৪, ১৯:১২

ভাতের সঙ্গে দারুণ মুখরোচক একটি পদ হলো লেবুর কাজী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আইটেমটি বানিয়ে ফেলাও খুব সহজ। রেসিপি জেনে নিন। 

লো মিডিয়াম আঁচে প্যান বসিয়ে ১ টেবিল চামচ সরিষার তেল দিন। তেল হালকা গরম হয়ে গেলে চারটি শুকনা মরিচ ও একটি কাঁচা মরিচ দিয়ে দিন। অনবরত নেড়েচেড়ে ভেজে নিন মরিচ। ভাজা হয়ে গেলে মরিচ উঠিয়ে একই প্যানে কয়েক কোয়া রসুন দিয়ে দিন। সামান্য থেঁতো করে দেবেন। রসুনের রঙ বদলে গেলে ও নরম হয়ে গেলে প্যান নামিয়ে ফেলুন। রসুন ও তেল ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 

একটি বাটিতে ভেজে রাখা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে চটকে নিন। ভেজে রাখা রসুন ও ১ টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে আবারও মেখে নিন। ৩-৪ টেবিল চামচ লেবুর রস ও দেড় কাপ পানি দিন। শেষে রসুন ভাজার তেলটুকু দিয়ে নেড়ে নিন ভালো করে। তৈরি হয়ে গেল মুখরোচক চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজী। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের