হাতে মাখা সর্ষে ইলিশ খিচুড়ি কীভাবে রাঁধবেন জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬

দিনভর ঝরছে বৃষ্টি। এমন রিমঝিম বৃষ্টির দিন খিচুড়ি ছাড়া যেন জমেই না। সহজ উপায়ে হাতে মেখে রান্না করে ফেলতে পারেন দারুণ স্বাদের সর্ষে ইলিশ খিচুড়ি। জেনে নিন কীভাবে রান্না করবেন।  

 রান্নার প্যানে আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ ধনিয়ার গুঁড়া, কোয়ার্টার চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ আদা-রসুন বাটা, স্বাদ মতো কাঁচা মরিচ বাটা, ১ চা চামচ হলুদ সরিষা বাটা, ২ চা চামচ পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে দিন। হাত দিয়ে ভালো করে মেখে নিন মসলা। ইলিশ মাছের টুকরা দিয়ে দিন মসলায়। মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন মসলামাখা মাছ। 

অল্প খানিকটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিন প্যান। কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। তেল ভেসে উঠলে ও মাছ সেদ্ধ হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিন মসলা থেকে। প্যানে থাকা মসলার মধ্যে দিয়ে দিন পানি ঝরানো দেড় কাপ পোলাওয়ের চাল, পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা-রসুন বাটা, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচের কম জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচের বেশি গরম মসলার গুঁড়া, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, সরিষার তেল ও কাঁচা মরিচের ফালি। দেড় কাপ চালের জন্য দিয়ে দিন ৩ কাপ ফুটন্ত গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। পানির চারপাশ থেকে বুদবুদ উঠতে শুরু করলে আধা কাপ মসুরের ডাল দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি টেনে গেলে উঠিয়ে রাখা মাছের টুকরোগুলো উপরে দিয়ে কম আঁচে ঢেকে রাখুন প্যান। মিনিট দশেক পর ইলিশগুলো উঠিয়ে খিচুড়ি নেড়ে দিন। এতে দলা বেঁধে থাকবে না খিচুড়ি, ঝরঝরে হবে। নেড়েচেড়ে ইলিশের টুকরো দিয়ে ঢেকে দিন। পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ