ত্বক ডিপ ক্লিন করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০

জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করার জন্য ত্বক ডিপ ক্লিন করা জরুরি। ত্বকের রোমকূপ গভীরভাবে পরিষ্কার করলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ব্রণের প্রবণতা কমে। এছাড়া ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। পরিষ্কার ত্বক সহজেই সিরাম বা ময়েশ্চারাইজার শোষণ করতে পারে। ঘরেই ডিপ ক্লিন করতে পারেন ত্বক। এজন্য ক্লিনজিং, এক্সফোলিয়েটিং, স্টিমিং, ফেস মাস্ক প্রয়োগ, টোনিং এবং ময়শ্চারাইজিংসহ করতে হবে ধাপে ধাপে।

শুরুতেই  ক্লিনজার ব্যবহার করে পরিষ্কার করুন ত্বক। ত্বকের ধরন অনুযায়ী জেল, ফোম বা ক্রিম টাইপ ক্লিনজার বেছে নিতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ফোম ক্লিনজার বেছে নিন। শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য হাইড্রেটিং ক্লিনজার উপযুক্ত। ত্বক ভেজানোর জন্য হালকা গরম পানি ব্যবহার করুন। এতে বন্ধ রোমকূপ খুলে যাবে। এক মিনিটের জন্য বৃত্তাকার গতিতে ক্লিনজার ঘষুন। হালকা গরম পানি দিয়ে মুখ ভালো করে ঘষুন এবং পরিষ্কার তোয়ালে ব্যবহার করে শুকিয়ে নিন।

দ্বিতীয় ধাপে ব্যবহার করুন এক্সফোলিয়েটর। ঘষে ঘষে ত্বকে ব্যবহার করে ধুয়ে ফেলুন। এরপর স্টিম করুন। গরম পানি ব্যবহার করেই করতে পারেন স্টিম। পরের ধাপে ফেস মাস্ক দিয়ে ডিপ ক্লিন করুন। ক্লে বা কয়লার মাস্ক ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করুন টোনার। তবে এটা ঐচ্ছিক। 

 

/এনএ/
সম্পর্কিত
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় চিয়া সীড
ব্রণ থাকলেও ময়েশ্চারাইজার জরুরি, শীতে ত্বকের যত্ন নেবেন যেভাবে
সর্বশেষ খবর
বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি
বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি
বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন
‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন