স্বাস্থ্যকর চিকেন ভেজিটেবল স্যুপ বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১৬:৫৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:৫৬

বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। মজাদার ও স্বাস্থ্যকর চিকেন ভেজিটেবল স্যুপ বানিয়ে ফেলতে পারেন। যারা ওজন নিয়ন্ত্রণ করার কথা ভাবছেন, তারা এই স্যুপ খেতে পারেন নিশ্চিন্তে। জেনে নিন রেসিপি।

৪ কাপ পানি নিন হাঁড়িতে। এর সঙ্গে মেশান আদা কুচি, রসুন কুচি, গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ তেল, স্বাদ মতো লবণ ও কাঁচা মরিচ। মুরগির বুকের মাংসের বড় একটু টুকরা দিয়ে দিন পানিতে। আরও দিন পছন্দের সবজি। কাঁচা পেঁপে, ফুলকপি, গাজর, মটরশুঁটি, বরবটি ও শাক দিতে পারেন। টমেটো টুকরো করে দিয়ে দিন। চাইলে দিয়ে দিতে পারেন ২ টেবিল চামচ কর্ন। এটা না দিলেও চলবে। এবার চুলায় বসিয়ে দিন হাঁড়ি। মাঝারি আঁচে ঢেকে ফুটান ১০ মিনিট। এরপর মুরগির মাংসের টুকরা উল্টে দিয়ে ঢেকে আরও ১০ মিনিট ফুটান। এরপর মাংস উঠিয়ে নিয়ে ছুরি বা কাঁটাচামচের সাহায্যে ছিঁড়ে আবার দিয়ে দিন স্যুপে। আধা চা চামচ সয়া সস, ১ চা চামচ টমেটো সস দিন। কর্ন ফ্লাওয়ার পানিতে গুলে অল্প অল্প করে দিন আর নাড়তে থাকুন। কয়েক মিনিট নেড়ে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিন। নামানোর আগে লেবুর রস ও ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের