পারফেক্ট  স্বাদের মসুরের পাতলা ডাল রান্না করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১৩:২৭আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৩:২৭

প্রোটিনের চমৎকার উৎস ডাল। পাতলা ডাল রান্না করতে গিয়ে অনেকেই পারফেক্ট স্বাদ বা রঙ আনতে পারেন না। কিছু টিপস অনুসরণ করে রান্না করলে মসুরের ডালের স্বাদ হবে দুর্দান্ত। 

এক কাপের তিন ভাগের এক ভাগ মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন অন্তত ৩০ মিনিট। এরপর পানি ঝরিয়ে প্যানে নিয়ে নিন ডাল। ১ লিটার পানি ও স্বাদ মতো লবণ দিন। চুলা জ্বালিয়ে দিন। পানি ফুটে উঠলে উপরে সাদা ফেনা ভেসে উঠবে। এগুলো চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিন। এরপর ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ টমেটো কুচি, কাঁচা মরিচের ফালি ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিন। ডাল সেদ্ধ হয়ে গেলে ঘুটনি দিয়ে ঘুটে দিন। ডাল সেদ্ধ হতে হতে পানি বেশি কমে গেলে প্রয়োজনে কিছুটা পানি যোগ করতে পারেন। চুলা বন্ধ করার ১ মিনিট আগে ১ চা চামচ ধনেপাতা কুচি দিয়ে দিন।  

বাগাড়ের জন্য তেল গরম করে শুকনা মরিচ, ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি ও ১ চা চামচ রসুন কুচি লালচে করে ভেজে নিন। মিশ্রণটি ঢেলে দিন ডালের প্যানে। পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের