দারুণ স্বাদের খেজুরের গুড়ের চা বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮

শীত মানেই খেজুরের গুড়ের নানা লোভনীয় পদ। পিঠাপুলি তো রয়েছেই, এই সময়ে খাঁটি খেজুরের গুড়ের চা খেতেও অসাধারণ লাগে। শুধু তাই নয়, গুড় খাওয়ার নানা উপকারও রয়েছে। গুড়ে থাকা উপকারী খনিজ ও পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জেনে নিন পারফেক্ট স্বাদের গুড়ের চা বানানোর রেসিপি। 

দুই কাপ পানি বসিয়ে দিন চুলায়। সাথে দিন স্বাদ মতো খেজুরের গুড়ের টুকরা। এক ইঞ্চি আদা ছেঁচে দিয়ে দিন। একটি এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ফুটে উঠলে ২ চা চামচ চা পাতা দিয়ে দিন। ফুটতে দিন কিছুক্ষণ। দুই কাপ পানি ফুটে এক কাপ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন।

এবার যে পরিমাণ পানি দিয়েছিলেন সেই একই পরিমাণ অর্থাৎ দুই কাপ দুধ চুলায় দিয়ে দিন। জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। ফুটন্ত দুধে দিয়ে দিন ছেঁকে রাখা চা। কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার গুড়ের দুধ চা।

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা
আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা
সবুজ মশলায় জমজমাট হারিয়ালি ডিমের কারি
সবুজ মশলায় জমজমাট হারিয়ালি ডিমের কারি
কারাগারে বাড়ছে বন্দি-মৃত্যু, নেপথ্যে কী
কারাগারে বাড়ছে বন্দি-মৃত্যু, নেপথ্যে কী
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকে প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকে প্রশংসায় মনোজ বাজপেয়ি
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা