রসে টইটম্বুর টমেটোর মৌসুম এখন। এই সময়ের টমেটো ভর্তা খেতে ভীষণ মজার। গরম ভাতের সঙ্গে টমেটো ভর্তা পরিবেশন করতে পারেন স্বাদে বদল নিয়ে আসতে। জেনে নিন কীভাবে বানাবেন ভর্তা।
টমেটো মাঝ থেকে কেটে টুকরো করে নিন। প্যানে সরিষার তেল গরম করে শুকনা মরিচ মচমচে করে ভেজে উঠিয়ে নিন। একই প্যানে আস্ত রসুনের কোয়া দিয়ে ঢেকে দিন। পোড়া দাগ লেগে যাওয়া পর্যন্ত ভাজুন। রসুন নরম হয়ে গেলে উঠিয়ে প্যানে আরো কিছুটা তেল দিয়ে টমেটোর টুকরা দিয়ে দিন। প্যান ঢেকে দিন। টমেটো একেবারে নরম হয়ে গলে যাওয়া পর্যন্ত রাখবেন চুলায়। এরপর নামিয়ে শুকনা মরিচ, রসুন, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিন মজাদার টমেটো ভর্তা।







