দুই স্বাদে বানিয়ে ফেলতে পারেন মজাদার পেঁয়াজকলি ভর্তা

জীবনযাপন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে বাজারে। পুষ্টিগুণে সমৃদ্ধ সবজিটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজার ভর্তা। গরম ভাতের সঙ্গে ভর্তাটি খেতে দারুণ। দুটি ভিন্ন স্বাদে কীভাবে পেঁয়াজকলি ভর্তা করবেন জেনে নিন।

পেঁয়াজকলি ও পেঁয়াজপাতা টুকরো করে কেটে নিন। আলু ছোট টুকরা করে কেটে এগুলোর সঙ্গে সেদ্ধ বসিয়ে নিন। খুব বেশি পানি দেবেন না। এমনভাবে পানি দেবেন যেন সেদ্ধ হতে হতে শুকিয়ে যায় পানি। পানি শুকিয়ে গেলে অল্প সরিষার তেল দিয়ে ভেজে নিন দুই মিনিট। আরেকটি প্যানে সরিষার তেল গরম করে রসুনের কোয়া ও শুকনা মরিচ ভেজে নিন। এবার ভর্তা বানিয়ে নেওয়ার পালা। লবণ ডলে ভেঙে নিন ভেজে রাখা শুকনা মরিচ। এর সঙ্গে রসুন, পেঁয়াজ কুচি মিশিয়ে নিন। সেদ্ধ করে রাখা পেঁয়াজকলি, আলু দিয়ে দিন। সবশেষে ধনিয়া পাতা কুচি ও সরিষার তেল মিশিয়ে নিন। 

অন্য আরেকটি স্বাদে পেঁয়াজপাতা ভর্তা করার জন্য কাঁচা মরিচ ও রসুন কুচি করে কেটে নিন। পেঁয়াজপাতা ও নিচের দিকের ছোট পেঁয়াজের অংশ কেটে নিন। আরও দিন ধনিয়া পাতা কুচি। এবার লবণ ও সরিষার তেল দিয়ে মেখে নিন সবগুলো উপকরণ।  

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী