দাড়ি কাটলেই মুখে র‍্যাশ বের হচ্ছে? জেনে নিন টিপস

জীবনযাপন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪১ আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪১

শেভিংয়ের পর অনেকেরই নানা ত্বকের সমস্যা দেখা দেয় ত্বকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে র‍্যাশ। লালচে ভাব, চুলকানি, জ্বালাপোড়ার সমস্যা থাকে দিনজুড়েই। কিন্তু তাই বলে দাড়ি না কেটেই বা কয়দিন থাকা যায়? র‍্যাশ থেকে বাঁচার কিছু টিপস জেনে নিন। 

  • শেভিংয়ের সময় তাড়াহুড়া করবেন না। দাড়ি কাটার সময় ত্বক যেন নরম ও আর্দ্র থাকে সেজন্য ব্যবহার করুন ভালোমানের ময়েশ্চারাইজার। দাড়ি কাটার অন্তত ঘণ্টা ছয়েক আগে ভালোভাবে ময়শ্চারাইজার মাখুন।
  • দাড়ি যে দিকে বাড়ছে, তার উল্টো দিকে রেজার চালাবেন না। তাতে ত্বকের উপর বেশি চাপ পড়ে। জ্বালাও করে বেশি। 
  • দাড়ি খুব বড় হয়ে গেলে প্রথমেই রেজার চালাবেন না। বরং প্রথমে কাঁচি দিয়ে কিছুটা ট্রিম করে নিন। এতে বারবার এক জায়গায় ব্লেড চালাতে হবে না। ত্বকের উপর কম চাপ পড়বে।
  • ঘন শেভিং ক্রিম ব্যবহার করুন। এমন কিছু ব্যবহার করবেন যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে। প্রয়োজনে শেভিং ফোমও ব্যবহার করতে পারেন। শেভিং ফোম ত্বককে নরম রাখতে সাহায্য করে।
  • শেভিংয়ের পর অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন। এতে জ্বালা দূর হবে। র‌্যাশও বের হবে না। চাইলে অ্যালোভেরার বদলে অ্যাভোকাডো তেলও ব্যবহার করতে পারেন। 
  • শেভ করার পরপরই ত্বকে জ্বালাপোড়া শুরু হলে পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে লাগালে উপকার পাবেন। 
  • শেষে ভালো করে বরফ ঘষে নিন ত্বকে। 
  • তবে কয়েকদিনের মধ্যে ফুসকুড়ি বা র‍্যাশ ভালো না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 
/এনএ/
সম্পর্কিত
ত্বকের উজ্জলতায় তিন উপকরণেই বানিয়ে নিন সহজ ফেসপ্যাক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
সর্বশেষ খবর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম