চুলের গ্রোথ বাড়াতে আয়রন সমৃদ্ধ এই ৭ খাবার খান

জীবনযাপন ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১০:৪২আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:৪২

আয়রন একটি অপরিহার্য পুষ্টি উপাদান যা চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে, যা চুলের ফলিকলে অক্সিজেন বহন করে চুলকে শক্তিশালী এবং সুস্থ রাখে। আয়রনের অভাবে অতিরিক্ত চুল পড়তে পারে। যদি প্রাকৃতিকভাবে চুলের বৃদ্ধি বাড়াতে চান, তাহলে খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা জরুরি। চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখতে আয়রন সমৃদ্ধ কোন কোন খাবার খাবেন জেনে নিন। 

  1. পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এক কাপ রান্না করা পালং শাকে প্রায় ৬.৪ মিলিগ্রাম আয়রন থাকে। পালং শাক ভিটামিন সি সমৃদ্ধ, যা শরীরে আয়রন শোষণ বাড়ায়। এছাড়াও এতে ফোলেট এবং বিটা ক্যারোটিন রয়েছে, যা মাথার ত্বকের সুস্থ সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে, চুল ভাঙা এবং শুষ্কতা কমায়।
  2. মসুর ডাল আয়রন, প্রোটিন এবং ফাইবারের চমৎকার উৎস। এক কাপ রান্না করা মসুর ডালে প্রায় ৬.৬ মিলিগ্রাম আয়রন থাকে, যা প্রতিদিনের আয়রনের চাহিদা মেটাতে সাহায্য করে। মসুর ডাল বায়োটিন এবং জিঙ্কও সরবরাহ করে, এই দুই উপাদান চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুল পাতলা হওয়া রোধ করে।
  3. আয়রনের আরেকটি চমৎকার উৎস হচ্ছে ডার্ক চকলেট। এক টুকরো ডার্ক চকলেট দৈনন্দিন চাহিদার ১৯ শতাংশ পূরণ করতে পারে। আয়রনের পাশাপাশি অনেকগুলো খনিজ এবং প্রিবায়োটিক ফাইবারের উৎস এই চকলেট। 
  4. চর্বিহীন লাল মাংস আয়রনের সমৃদ্ধ উৎসগুলো মধ্যে একটি। ১০০ গ্রাম চর্বিহীন মাংসে প্রায় ২.৭ মিলিগ্রাম আয়রন থাকে। লাল মাংস উচ্চমানের প্রোটিন, ভিটামিন বি১২ এবং জিঙ্কে ভরপুর; যা চুল ভালো রাখতে সহায়ক। 
  5. পর্যাপ্ত আয়রন পেতে মিষ্টি কুমড়ার বীজ খেতে পারেন নিয়মিত। আয়রন ছাড়াও ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক পাওয়া যায় এতে, যা চুলের সুস্থ বৃদ্ধিতে সহায়তা করে। মাত্র ২৮ গ্রাম (১ আউন্স) কুমড়োর বীজে প্রায় ৪.২ মিলিগ্রাম আয়রন থাকে।
  6. আয়রনের আরেকটি ভালো উৎস হচ্ছে গরুর কলিজা। ১০০ গ্রাম গরুর কলিজা থেকে পাওয়া যায় ৬.৫ মিলিগ্রাম আয়রন যা দৈনন্দিন চাহিদার ৩৬ শতাংশ পূরণ করে। এছাড়া কপার, সেলেনিয়াম ও নানা ধরনের ভিটামিন ও মিনারেলের উৎস গরুর কলিজা।
  7. টুনা মাছ আয়রনের ভালো উৎস। টিনজাত টুনা দৈনন্দিন আয়রনের চাহিদার ৮ শতাংশ পূরণ করতে পারে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টির ভালো উৎস টুনা মাছ।


তথ্যসূত্র: হেলথলাইন ও টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম