ঈদ মেন্যুতে রাখতে পারেন সেমাই স্পঞ্জ কেক

জীবনযাপন ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ০৯:২৩আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৯:২৩

ঈদে একটানা দুধ সেমাই কিংবা লাচ্চা সেমাই খেতে খেতে একঘেয়েমি লাগে স্বাদে। স্বাদে বৈচিত্র্য নিয়ে আসতে বানিয়ে ফেলতে পারেন মজাদার সেমাইয়ের কেক। রেসিপি জেনে নিন।

কেকের ব্যাটার তৈরির জন্য একটি বাটিতে একটি ডিম নিন। আরও নিন ২/৩ কাপ আইসিং সুগার বা গুঁড়া চিনি, ১/৪ কাপ গলানো বাটার ও এক চিমটি লবণ। ভালো করে ফেটিয়ে এক কাপ তরল দুধ দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে এক প্যাকেট চিকন সেমাই ভেঙে দিয়ে দিন। আধা কাপ গুঁড়া দুধ, ১ চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ এলাচ গুঁড়া ও ১ চা চামচ গোলাপজল। সব কিছু ভালো করে মিশিয়ে কেকের মোল্ডে ঢেলে নিন। ঢালার আগে সামান্য বাটার ব্রাশ করে নেবেন। ওপরে বাদাম কুচি ছড়িয়ে ১৮০ ডিগ্রি প্রি হিট করে রাখা ওভেনে বেক করে নিন ৩০ মিনিটের জন্য। চাইলে চুলাতেও বেক করতে পারেন। এজন্য মোটা তলার হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে উপরে মোল্ড বসিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে বেক করুন।  

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী