টক-ঝাল-মিষ্টি আমড়ার আচার বানানোর রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৪:২৫আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৪:২৫

বাজারে আমড়া উঠে গেছে। মজাদার আমড়ার আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছরজুড়ে। টক-ঝাল-মিষ্টি আমড়ার আচার বানানোর রেসিপি জেনে নিন।  

এক কেজি আমড়ার খোসা ছাড়িয়ে পানিতে ডুবিয়ে ধুয়ে নিন। পানি ঝরিয়ে মুছে নিন আমড়াগুলো। এরপর ছোট টুকরা করে কেটে নিন, আঁটি ফেলে দেবেন। ১ চা চামচ লবণ ও ১ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখুন টুকরাগুলো।

আচারের জন্য বিশেষ একটি মসলা তৈরি করে নিন। একটি বাটিতে ৪ কোয়া রসুন, ১ চা চামচ আস্ত ধনিয়া, ১ চা চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ সরিষা, তিনটি শুকনা মরিচ ও অল্প পানি নিয়ে নিন। মিশ্রণটি ব্লেন্ড করে নিন। 

চুলায় প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেল নিন। আস্ত গরম মসলা, শুকনা মরিচ ও কয়েক কোয়া রসুন দিন। কিছুক্ষণ ভেজে আগে থেকে ব্লেন্ড করে রাখা মসলা দিয়ে কষিয়ে নিন। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়ুন। মেখে রাখা আমড়ার টুকরা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন। চুলার আঁচ কম থাকবে। স্বাদ মতো চিনি, আধা কাপ তেঁতুলের ক্বাথ ও আধা কাপ পানি দিন। কিছুক্ষণ জ্বাল করুন। ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন প্যান। কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়ুন। আঠালো হয়ে গেলে ও রঙ বদলে গেলে আধা চা চামচ বিট লবণ ও ১ চা চামচ ভিনেগার দিয়ে দিন। ১ চা চামচ চিলি ফ্লেকস দিয়ে নেড়েচেড়ে বন্ধ করে দিন চুলা। ঠান্ডা হলে কাচের বয়ামে সংরক্ষণ করুন আমড়ার আচার। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী