তালের মালাই কাস্টার্ড বানানোর রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ২০:৪৩আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২০:৪৩

তালের মৌসুম এলেই ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। তবে একই ধরনের পিঠার বদলে একটু ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে তাল দিয়ে তৈরি করা যায় এক দারুণ মিষ্টি ফিউশন 'তালের মালাই কাস্টার্ড।' খুব অল্প উপকরণে তৈরি এই মিষ্টান্নটি অতিথি আপ্যায়ন বা ঘরোয়া আনন্দ-আয়োজনে এনে দেবে দুর্দান্ত স্বাদ। রেসিপি জেনে নিন। 

উপকরণ

পাকা তাল – ১ কাপ
তরল দুধ – ২ কাপ
কাস্টার্ড পাউডার – ২ টেবিল চামচ
চিনি – ৩-৪ টেবিল চামচ (রুচি অনুযায়ী)
নারকেল দুধ – ১/২ কাপ (ঐচ্ছিক, স্বাদ বাড়ায়)
এলাচ গুঁড়া – সামান্য
বাদাম কুচি (কাজু, কিশমিশ, পেস্তা) – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে কাস্টার্ড পাউডার অল্প ঠান্ডা দুধে গুলিয়ে রাখুন যাতে দানা না থাকে। একটি পাত্রে দুধ গরম করে তাতে তালের রস দিয়ে ভালোভাবে মেশান। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর চিনি ও নারকেল দুধ দিয়ে নেড়ে নিন। এবার গুলে রাখা কাস্টার্ড পাউডার আস্তে আস্তে ঢেলে দিন এবং লাগাতার নাড়ুন হবে যেন নিচে লেগে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। রুমের তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। উপরে বাদাম কুচি দিয়ে নেবেন।

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ