ঝটপট মজাদার চিজ অমলেট

জীবনযাপন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১৭:৫২আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৭:৫২

সকাল সকাল রুটি, পরোটা, ভাজি আর ডিমের নাশতা থেকে মাঝে মধ্যে একটু আলাদা কিছু হলে খাওয়ার রুচি বাড়ে। বাইরে রেস্টুরেন্টে যেসব নাশতার প্লেট ৫শ টাকা পর্যন্ত, সেসব চাইলেই বাসায় বানিয়ে ফেলতে পারেন চট করে। অবাক হচ্ছেন! কী থাকে এসব খাবারে, জেনে বানিয়ে ফেলুন। পরিবারের সদস্যদের বিশেষ দিনে সকাল সকাল টেবিলে এই নাশতা পেলে তার দিনটি বিশেষ হয়ে উঠবে আপনার কল্যাণে-

মজাদার চিজ অমলেট

সকালবেলা ডিম ছাড়া চলে না অনেকের। কিছু না খেয়ে শুধু ডিম দিয়ে নাস্তা শেষ করতে পারেন। সেক্ষেত্রে ডিমটা একটু ভারী হতে হবে, যেন পেট ভরে যায়।

উপকরণ (১ জনের জন্য)

ডিম— ২টা

লবণ— পরিমাণমতো

গোলমরিচ গুঁড়ো— সামান্য (ঐচ্ছিক)

কুঁচি করা পেঁয়াজ— ২ টেবিল চামচ (ঐচ্ছিক)

কুঁচি করা কাঁচা মরিচ— ১টা (ঐচ্ছিক)

গ্রেট করা চিজ— আধাকাপ (মোজারেলা বা চেডার হলে ভালো)

তেল বা মাখন— ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ডিম ভেঙে নিন। তাতে লবণ, গোলমরিচ, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল বা মাখন গরম করুন। ফেটানো ডিম ঢেলে দিন ও মাঝারি আঁচে রান্না করুন। অমলেটের উপরের দিক একটু সেট হয়ে এলে চিজ ছিটিয়ে দিন।

অমলেটের এক পাশ ভাঁজ করে অন্য পাশের উপর এনে দিন, যেন চিজ ভেতরে গলে যায়। ১–২ মিনিট ঢেকে রাখুন যাতে চিজ ভালোভাবে গলে যায়। গরম গরম পরিবেশন করুন।

চিজ গলানোর জন্য চাইলে হালকা আঁচে ঢেকে রাখতে পারেন।

চাইলে বেল পেপার, টমেটো বা ধনেপাতা যোগ করে আরও রঙিন ও মজাদার করা যায়। সাথে এক টুকরো টোস্ট ব্রেড সামান্য মাখন মাখিয়ে দিতে পারেন।

/এমএম/
সম্পর্কিত
জঙ্গল ড্রিঙ্কস: খুবই মজাদার ও রিফ্রেশিং ঘরোয়া পানীয়
ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া
সুস্বাদু ছানার সন্দেশ, তবে চিনি ছাড়া
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস