রান্নাঘরে নতুন? ভয় নেই, শুরু হোক আজই

মৃন্ময়ী মেঘা
৩১ অক্টোবর ২০২৫, ১৩:৩৮আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:৩২

একসময় ছিল যখন ব্যাচেলর, সিঙ্গেল বা সদ্য বিবাহিতদের ঘর মানেই কলা-রুটি-চা আর রেস্টুরেন্টে লাইন ধরার বিষণ্ণ গল্প। অথবা দিনের পর দিন না খেয়ে নিজেকে শাস্তি দেওয়া। কিন্তু এখন? সময় বদলেছে। নিজে রান্না মানে শুধু খিদে মেটানো নয়—নিজের প্রতি যত্ন, সাশ্রয় আর একটু গর্বও করা। তাই আজ থাকছে চারটি বেসিক অথচ সবচেয়ে দরকারি ও মজাদার খাবারের সহজ রেসিপি থাকলো রান্নাঘরে নতুনদের জন্য—ভাত, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। এই চারে জিতে যাবে আপনার অসহায় সকাল-দুপুর-রাত, ফিরবে মানসিক শান্তিও।

নিম্নে মূলত একজনের পরিমাণের রেসিপি তুলে ধরা হলো। বেঁচে গেলে পরের বেলাতেও খেতে পারবেন। আর চাইলে একসঙ্গে দু’জনেও শেয়ার করতে পারবেন আরাম করে।

  • ভাত রান্না (স্টিম রাইস)

দরকার

চাল— ১ কাপ

পানি— ২ কাপ

লবণ— সামান্য

তেল— আধা চা চামচ (ভাতটা ঝরঝরে হবে) ভাত রান্না

১) চাল ভালোভাবে দুই–তিনবার ধুয়ে নিন।

২) পাতিলে পানি গরম দিন। গরম পানিতে চাল, লবণ ও তেল দিন।

৩) ঢাকনা না দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন।

৪) পানি কমে এলে আঁচ একেবারে কমিয়ে ঢেকে ১০ মিনিট রাখুন।

৫) চুলা বন্ধ করে আরও ৫ মিনিট রেখে দিলেই হয়ে গেলো ভাত।

পরামর্শ: ভাতের পাতিল বেশি নেড়েচেড়ে দেবেন না—ভাত গলে যাবে।

  • ডাল রান্না (মসুর ডাল)

দরকার

মসুর ডাল— আধা কাপ

পানি— ২ কাপ

পেঁয়াজ বাটা— ১ টেবিল চামচ

হলুদ— আধা চা চামচ

লবণ— স্বাদমতো

মরিচ— ১টা

তেল/ঘি— ১ চা চামচ ডাল রান্না

১) ডাল ধুয়ে পানি, লবণ, হলুদ ও মরিচ দিয়ে চুলায় দিন।

২) ফুটে এলে আঁচ মাঝারি করে ১০-১২ মিনিট রান্না করুন।

৩) ডাল নরম হলে তেল বা ঘি দিন।

৪) চাইলে শেষে সামান্য ধনেপাতা কুচি দিতে পারেন।

পরামর্শ: সময় থাকলে ডালের মধ্যে রসুন কুঁচি ভেজে দিন—গন্ধেই ক্ষুধা বাড়বে।

  • আলু ভর্তা

দরকার

আলু— ২টা মাঝারি

পেঁয়াজ কুঁচি— ১ টেবিল-চামচ

কাঁচা মরিচ— ১টি

সরিষার তেল— ১ চা-চামচ

লবণ— স্বাদমতো

ধনেপাতা— সামান্য (চাইলে) আলু ভর্তা তৈরি প্রক্রিয়া

১) আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন

২) পেঁয়াজ, মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে ম্যাশ করুন

৩) চাইলে ধনেপাতা দিন— হয়ে গেলো দারুণ ঝাঁঝালো আলু ভর্তা

  • ডিম ভাজি

দরকার

ডিম— ২টা

পেঁয়াজ কুঁচি— ২ টেবিল চামচ

কাঁচা মরিচ— ১টি

লবণ— একটু

তেল— ১ টেবিল চামচ ডিম ভাজি তৈরি প্রক্রিয়া

১) ডিম ফাটিয়ে লবণ দিয়ে ফেটে নিন।

২) প্যানে তেল গরম করে পেঁয়াজ–মরিচ দিন, হালকা বাদামী করুন।

৩) ডিম ঢেলে মাঝারি আঁচে ভাজুন—ওমলেটের মতো বা স্ক্র্যাম্বল—আপনার পছন্দমতো।

পরামর্শ: এক চামচ দুধ দিলে ডিমটা নরম ও ফুলবে।

  • পরিবেশন পরামর্শ

ভাতের পাশে গরম ডাল—তার ওপর অল্প ঘি। পাশে ডিম ভাজি—আর কাঁচা পেঁয়াজ। চাইলেই লেবু–কাঁচা মরিচ—ব্যস! যেন এক প্লেটে সুখ।

  • বিশেষ পরামর্শ 

রান্না করলে আর খেয়ে নিলেই যে কর্ম শেষ, বিষয়টি তা নয়। খাওয়া শেষেই রান্নার সঙ্গে সংযুক্ত থালা, বাসন, কড়াই, পাতিল পরিষ্কার করুন।

আজ রান্না—কাল পরিষ্কার, এতে ঘরের পরিবেশ, মানসিক শান্তি, রান্নার উৎসাহ; সবই ভেস্তে যাবে! মনে রাখবেন, রান্না মানে দায়িত্ব—আর দায়িত্বই আপনাকে আরও শক্ত করবে। ফলে পেটে পাথর বেঁধে হাত কোলে নিয়ে বসে না থেকে আজই ট্রাই করুন—আর নিজ হাতের রান্নায় বুক ভরে উঠুক গর্বে।

/এমএম/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি