দুবাইয়ে শাহরুখের অল-ব্ল্যাক লুক, হাতে ৫ কোটিরও বেশি দামের ঘড়ি

জীবনযাপন ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৭:২৯ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:২৯

দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পোশাকের ছটায় নজর কাড়লেন শাহরুখ খান। মাথা থেকে পা পর্যন্ত কালো রঙের সাজে হাজির হয়েছিলেন বলিউড বাদশা। তবে তাঁর লুকের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ছিল হাতে থাকা বিলাসবহুল ঘড়ি। যার দাম ৫ কোটি রুপিরও বেশি বলে চর্চা চলছে।

শাহরুখের পোশাকে ছিল আভিজাত্য আর সাবলীলতার মেলবন্ধন। কালো প্যান্টের সঙ্গে পরেছিলেন কালো ব্লেজার। ব্লেজারের ল্যাপেল, হাতা ও পকেটে ছিল সূক্ষ্ম নকশার কাজ। সঙ্গে কালো জুতো ও রঙিন কাচের চশমা। অলংকারের ক্ষেত্রে বেছে নিয়েছিলেন ব্রেসলেট, হিরের আংটি ও নেকলেস। কানে ছিল তাঁর পরিচিত কালো ইয়ার কাফ। স্ত্রী গৌরী খানের সঙ্গে পোশাকের রঙের সামঞ্জস্যও ছিল চোখে পড়ার মতো।

তবে সবকিছুকে ছাপিয়ে যায় তাঁর হাতের ঘড়িটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে ঘড়িটিকে পাটেক ফিলিপের ‘গ্র্যান্ড কমপ্লিকেশনস’ সিরিজের বলে অনুমান করা হচ্ছে। এই সিরিজের ঘড়ির দাম মডেলভেদে প্রায় ৩ কোটি থেকে ৬ কোটি রুপিরও বেশি। অনলাইন বিক্রয়মাধ্যম ক্রোনো২৪-এ কালো বেজ়েলের একটি সংস্করণের দাম প্রায় ৩ কোটি ৮ লাখ রুপি। নীল বেজেলের দুটি সংস্করণের দাম যথাক্রমে প্রায় ৫ কোটি ২২ লাখ ও ৬ কোটি ৩ লাখ রুপি।

শাহরুখের ঘড়িটি ‘পাটেক ফিলিপ গ্র্যান্ড কমপ্লিকেশনস ৫২৭১/১১পি-০১০’ মডেলের হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্লাটিনামের তৈরি ৪১ মিলিমিটার ঘড়িটিতে বেজেল ও লাগসজুড়ে রয়েছে ৫৮টি নীল ব্যাগেট কাট স্যাফায়ার। ফোল্ডিং ক্ল্যাস্পেও বসানো রয়েছে আরও ২২টি নীল স্যাফায়ার।

পুরো সাজে কালো রঙের একরঙা আবহ তৈরি করলেও অলংকার ও ঘড়ির ঝলক লুকে এনেছে আলাদা মাত্রা। শাহরুখের এই উপস্থিতি আবারও মনে করিয়ে দিল, ফ্যাশনে আভিজাত্য ফুটিয়ে তুলতে সব সময় চোখধাঁধানো পোশাকের প্রয়োজন হয় না; সঠিক অনুষঙ্গই বদলে দিতে পারে পুরো সাজ।

/এমএএল/
সম্পর্কিত
স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
শাহরুখ-দীপিকার ৩ মিনিট ৪২ সেকেন্ডের ঝড়
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি, নাহিদকে স্পিকার
আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি, নাহিদকে স্পিকার
কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় এডিবি
প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় এডিবি
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি