পনির ভর্তা: ভিন্ন স্বাদের মুখরোচক এক পদ

জীবনযাপন ডেস্ক 
১১ জুন ২০২৬, ০৯:৩০আপডেট : ১১ জুন ২০২৬, ০৯:৩০

প্রতিদিনের খাবারে একটু ভিন্ন স্বাদ যোগ করতে চাইলে পনির ভর্তা হতে পারে দারুণ একটি পছন্দ। সাধারণত পনির দিয়ে নানা ধরনের তরকারি বা নাস্তার পদ তৈরি করা হলেও ভর্তা হিসেবে এটি বেশ ব্যতিক্রমী। ঝাল, সুগন্ধি মসলা আর পনিরের নরম স্বাদের মিশেলে তৈরি এই পদ গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে বেশ উপভোগ্য।

উপকরণ

  • পনির ২৫০ গ্রাম
  • শুকনো মরিচ ৮-২০টি (স্বাদ অনুযায়ী)
  • বড় রসুন ২টি
  • বড় পেঁয়াজ ১টি
  • অল্প পরিমাণ আদা
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল পরিমাণমতো
  • পাঁচফোড়ন সামান্য
  • গোটা শুকনো মরিচ ২-৩টি

প্রস্তুত প্রণালি

প্রথমে পনির ভালোভাবে গ্রেট করে নিন। এরপর শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন ও আদা সামান্য তেলে হালকা ভেজে নিন। ভাজা উপকরণগুলো ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।

এবার একটি প্যানে তেল গরম করে পেস্টটি ঢেলে দিন। এতে হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ যোগ করে কিছুক্ষণ কষিয়ে নিন। মসলার তেল ওপরে উঠে এলে গ্রেট করা পনির দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন এবং কয়েক মিনিট কষিয়ে রান্না করুন।

অন্য একটি ছোট প্যানে সামান্য তেল গরম করে পাঁচফোড়ন ও গোটা শুকনো মরিচ দিয়ে ফোড়ন তৈরি করুন। এই ফোড়ন পনিরের মিশ্রণের ওপর ঢেলে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু পনির ভর্তা। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করলে এর অনন্য স্বাদ দীর্ঘক্ষণ মুখে লেগে থাকবে।

 

/এমএএল/ 
সম্পর্কিত
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
সর্বশেষ খবর
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: আজহারুল ইসলাম
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: আজহারুল ইসলাম
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে