কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা, গ্রামবাংলার স্বাদের পুষ্টিকর পদ

জীবনযাপন ডেস্ক 
২৪ জুন ২০২৬, ০৮:৩০আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৩০

বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে সহজলভ্য কাঁঠালের বিচি এবং পাটশাক দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ও পুষ্টিকর একটি ভাজি। স্বল্প উপকরণে রান্না করা এই পদটি ভাতের সঙ্গে খেতে যেমন মজাদার, তেমনি শরীরের জন্যও উপকারী। চিংড়ি ও নারকেলের হালকা স্বাদ খাবারটিকে করে তোলে আরও আকর্ষণীয়।

উপকরণ: পাটশাক ২ আঁটি, পরিষ্কার করা কাঁঠালের বিচি ১০-১৫টি, নারকেল বাটা ২ টেবিল চামচ, চিংড়ি মাছ ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচামরিচ (ফালি) ৪-৫টি, বোম্বাই মরিচ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো এবং তেল প্রয়োজনমতো।

প্রণালি: প্রথমে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে পাতলা করে কেটে নিন। পাটশাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে রাখুন।

চুলায় কড়াই বসিয়ে তেল গরম করুন। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, নারকেল বাটা, চিংড়ি মাছ, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে কাঁঠালের বিচি এবং আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন। বিচি সেদ্ধ হয়ে এলে পাটশাক, কাঁচামরিচ ও বোম্বাই মরিচ কুচি যোগ করে ভালোভাবে নাড়তে থাকুন।

সব উপকরণ ও মসলা একসঙ্গে মিশে ভাজা ভাজা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা।

/এমএএল/ 
সম্পর্কিত
ছবি তোলার জন্য খাবার, নাকি স্বাদের জন্য? বদলে যাচ্ছে রেস্টুরেন্ট সংস্কৃতি
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ