দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পদ হায়দ্রাবাদি রাইস

জীবনযাপন ডেস্ক 
২৫ জুন ২০২৬, ০৮:৪৫আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৪৫

হায়দ্রাবাদি রাইস দক্ষিণ এশিয়ার জনপ্রিয় একটি সুগন্ধি ও স্বাদে ভরপুর ভাতের পদ। বাসমতি চাল, দই, জাফরান ও ঘি দিয়ে তৈরি এই খাবারটি বিশেষ আয়োজন বা পারিবারিক খাবারের জন্য দারুণ উপযোগী। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু রেসিপি।

যা লাগবে

বাসমতি চাল ৫০০ গ্রাম, টকদই এক টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, গরম মশলা ৪–৫ টুকরা, শাহজিরা আধা চা-চামচ, সিরকা দুই টেবিল-চামচ, ঘি ১/৪ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, জাফরান সামান্য, দুধ দুই টেবিল-চামচ, কাঁচা মরিচ পরিমাণমতো, সিদ্ধ ডিম একটি, গুঁড়া মরিচ এক চা-চামচ এবং লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে বাসমতি চাল ধুয়ে ৪–৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন।

একটি হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজকুচি দিয়ে ভালোভাবে বেরেস্তা করে তুলে রাখুন। একই ঘিতে গরম মশলা, আদা-রসুন বাটা, শাহজিরা ও গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

এরপর ভেজানো চাল দিয়ে হালকা ভেজে নিন। প্রয়োজনমতো পানি দিন। দুধে ভেজানো জাফরান, টকদই, সিরকা, লবণ ও লেবুর রস মিশিয়ে দিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন।

মৃদু আঁচে প্রায় ২০ মিনিট রান্না করুন, যাতে চাল পুরোপুরি সেদ্ধ হয়ে সুগন্ধ ছড়িয়ে পড়ে। রান্না হয়ে গেলে ওপরে বেরেস্তা পেঁয়াজ ও সিদ্ধ ডিম ছড়িয়ে দিন। সুস্বাদু ও সুগন্ধি হায়দ্রাবাদি রাইস পরিবেশনের জন্য প্রস্তুত।

/এমএএল/ 
সম্পর্কিত
ছবি তোলার জন্য খাবার, নাকি স্বাদের জন্য? বদলে যাচ্ছে রেস্টুরেন্ট সংস্কৃতি
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
সর্বশেষ খবর
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়