তিতার ডালের রেসিপি লিখে রাখি

জীবনযাপন ডেস্ক 
২৬ জুন ২০২৬, ০৮:৪৫আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৪৫

গরমের দিনে খাবারের তালিকায় হালকা ও পেটের জন্য আরামদায়ক পদ খোঁজেন অনেকেই। এমন সময়ের জন্য উপযুক্ত একটি ঐতিহ্যবাহী পদ হলো তিতার ডাল। নামের সঙ্গে ‘তিতা’ শব্দটি থাকলেও এর স্বাদে থাকে এক ধরনের ভারসাম্য, যা গ্রীষ্মের দুপুরের খাবারকে করে তোলে আরও উপভোগ্য। এই ডালে সাধারণত মরিচ ব্যবহার করা হয় না। ফলে এটি ঝালবিহীন, হালকা এবং পেট ঠান্ডা রাখে।

রান্নার পদ্ধতি

তিতার ডাল রান্নার জন্য প্রথমে কাঁচা মুগডাল ভালোভাবে ধুয়ে বেশি পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ডাল ফুটতে শুরু করলে দুই-তিন মিনিট পর অর্ধেকের বেশি পানি আলাদা করে তুলে রাখতে হবে। এরপর ডালে স্বাদমতো লবণ দিয়ে সেদ্ধ করুন। ডাল রান্নার সময় নাড়াচাড়ার প্রয়োজন নেই। ডাল নিজেই ধীরে ধীরে মসৃণ ও ঘন হয়ে আসবে।

ডাল সেদ্ধ হয়ে এলে আগে আলাদা করে রাখা পানি প্রয়োজনমতো আবার মিশিয়ে নিন। ডাল যেন খুব ঘন বা খুব পাতলা না হয়, সেদিকে খেয়াল রাখুন। এরপর এতে এক চিমটি হলুদ, অল্প করে কাটা লাউ এবং সামান্য চিনি যোগ করুন।

ফোড়ন 

এখন একটি কড়াইয়ে তেল গরম করে করলা হালকা ভেজে নিন। করলা যেন অতিরিক্ত মচমচে বা বাদামি না হয়ে সামান্য সবুজাভ থাকে, সেদিকে লক্ষ্য রাখুন। করলা তুলে নেওয়ার পর একই তেলে মেথি, সামান্য আদা কুচি ও একটি তেজপাতা দিয়ে ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বের হলে এবার এতে ঢেলে দিন সেদ্ধ ডাল। এরপর ভাজা করলা মিশিয়ে অল্প সময় নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন স্বাদে অনন্য, পুষ্টিকর ও প্রশান্তিদায়ক এই তিতার ডাল।

/এমএএল/
সম্পর্কিত
ছবি তোলার জন্য খাবার, নাকি স্বাদের জন্য? বদলে যাচ্ছে রেস্টুরেন্ট সংস্কৃতি
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
সর্বশেষ খবর
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়