আচারি মাংস রান্নায় লাগে না আচার!

নওরিন আক্তার
২৬ মার্চ ২০২০, ১৮:৩৩ আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৮:৫৩
image

অনেকে মনে করেন আচারি মাংস রান্নায় বুঝি প্রয়োজন হয় আচার বা আচারের তেল। এটি ভুল ধারণা। আচারের মসলা ব্যবহার এই রান্নার মূল কৌশল। পাঁচফোড়ন ও সরিষার তেলে রান্না করা আচারি মাংসের স্বাদ ও ঘ্রাণ হবে একদম আচারের মতোই।

আচারি মাংস রান্নায় লাগে না আচার!
উপকরণ
গরু বা খাসির মাংস- ১ কেজি
সরিষার তেল- আধা কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
তেজপাতা- ৩টি
শুকনা মরিচ- ৩টি
এলাচ- ৬টি
লবঙ্গ- ৫টি
দারুচিনি- ২ টুকরা
আস্ত গোলমরিচ- আধা চা চামচ
পাঁচফোড়ন- ১ চা চামচ
রসুন- ৪ কোয়া (বাটা)
আদা বাটা- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ
গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
সরিষার পেঁয়াজ কুচি ভেজে নিন বাদামি করে। তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি ও আস্ত গোলমরিচ দিয়ে দিন। নেড়েচেড়ে পাঁচফোড়ন দিন। খুব সামান্য পানি দিয়ে সব বাড়া ও গুঁড়া মসলা দিয়ে দিন। অল্প পানি দিয়ে মসলা কষিয়ে মাংস দিয়ে দিন। লবণ দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিন। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন কৌশল নিয়েছে ইরান: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন কৌশল নিয়েছে ইরান: রয়টার্স
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী