ঈদ রেসিপি

ঝটপট চিকেন রোস্ট

লাইফস্টাইল ডেস্ক
২১ মে ২০২০, ১২:৩০ আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:০১
image

সাদা পোলাওয়ের সঙ্গে ঝাল-মিষ্টি চিকেন রোস্ট খেতে অসাধারণ। ঈদের মেন্যুতে রাখতে পারেন মজার এই আইটেমটি। জেনে নিন সহজ উপায়ে কীভাবে রান্না করবেন চিকেন রোস্ট। 

ঝটপট চিকেন রোস্ট উপকরণ
রোস্টের পিস- ৪ টুকরা
তেল- প্রয়োজন মতো
মরিচ গুঁড়া- স্বাদ মতো
লবণ- স্বাদ মতো
শাহি জিরা- আধা চা চামচ
পেঁয়াজ কুচি- আধা কাপ
তেজপাতা- ২টি
লবঙ্গ- কয়েকটি
গোলমরিচ- কয়েকটি
দারুচিনি- ৩ টুকরা
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
টক দই- ১ কাপ
চিনি- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
তরল দুধ- ১ কাপ 
কেওড়া জল- আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া- সামান্য
পেঁয়াজ বেরেস্তা- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
রোস্টের পিসগুলো ছুরি দিয়ে কয়েকটি দাগ দিয়ে চিরে নিন যেন ভেতরে মসলা প্রবেশ করতে পারে। ১ চা চামচ মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিন। খুব বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে মাংস। দুই দিক বাদামি করে ভেজে উঠিয়ে নিন। একই প্যানে শাহি জিরা, পেঁয়াজ, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে ভেজে নিন। আদা বাটা, রসুন বাটা দিন। টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে ফেটিয়ে দিয়ে দিন। গরম মসলা গুঁড়া ও সামান্য তরল দুধ দিয়ে নেড়ে রোস্টের পিস দিয়ে দিন। বাকি দুধ দিয়ে নেড়ে ঢেকে দিন ১৫ মিনিটের জন্য। নামানোর আগে কেওড়া জল, গোলমরিচের গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নেড়ে নিন।  

ছবি: বাংলার রান্নাঘর

/এনএ/
সম্পর্কিত
ঈদ আয়োজনে রাখতে পারেন মোগলাই চিকেন রোস্ট
ঈদ রেসিপি: মুরগির আচারি রোস্ট
এক মেরিনেশনেই মুরগির ঝাল রোস্ট ও কাবাব
সর্বশেষ খবর
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’