ঈদ আয়োজন

রেসিপি: কাটা মাসালা মাংস

লাইফস্টাইল ডেস্ক
২৭ জুলাই ২০২০, ১০:৩০আপডেট : ২৭ জুলাই ২০২০, ১০:৫১
image

কোরবানির ঈদে মাংসের ভিন্ন ভিন্ন কিছু আইটেম রাখা চাই খাবার টেবিলে। মজাদার কাটা মাসালা মাংস রান্না করে ফেলতে পারেন ঈদ উপলক্ষে। আইটেমটির রেসিপি দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল।

রেসিপি: কাটা মাসালা মাংস

উপকরণ

১ কেজি গরুর মাংস( ১/২ ইঞ্চি টুকরো)

২ কাপ পেঁয়াজ কাটা

৮টি রসুনের কোয়া

১ টেবিল চামচ আদা কুচি

১ চা চামচ ধনিয়া গুঁড়া

১ চা চামচ মরিচের গুঁড়া

৬-৭ টা কাটা শুকনো মরিচ

১ চা চামচ হলুদ গুঁড়া

১ চা চামচ জিরার গুঁড়া

লবণ পরিমাণ মতো

১ কাপ সয়াবিন তেল

৮টি এলাচ

৪-৫ টুকরা দারুচিনি

৪-৫টি লবঙ্গ

২-৩টি তেজপাতা

১/২ কাপ টক দই

১/২ চা চামচ চিনি
প্রস্তুত প্রণালি
চিনি ছাড়া মাংস এবং বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে ম্যারিনেট করতে হবে ৩০ মিনিট। একটি সসপ্যান গরম করে তাতে এই মিশ্রণটি ঢেলে দিতে হবে। ২০ মিনিট উচ্চ তাপে নাড়তে হবে। পানি শুকিয়ে গেলে এর সাথে আরও ২ কাপ গরম পানি দিতে হবে। এবার মাঝারি আঁচে ৪০ মিনিট রান্না করতে হবে যতক্ষণ মাংস সেদ্ধ না হয়। প্রয়োজনে আরও ১ কাপ পানি মেশানো যেতে পারে। মাঝে মাঝে নাড়তে হবে। মাংস নরম হয়ে এলে চিনি মিশিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে পরিবেশন করুন পরোটা অথবা পোলাও এর সাথে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি
পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি
যুদ্ধ, বর্ণবাদ ও ট্রাম্প: দুর্নীতির ছায়ায় কি ঢাকা পড়লো বিশ্বকাপ
কী, কেন, কীভাবেযুদ্ধ, বর্ণবাদ ও ট্রাম্প: দুর্নীতির ছায়ায় কি ঢাকা পড়লো বিশ্বকাপ
মাসে তিনবারের বেশি কাউন্টার থেকে টাকা তুললেই অতিরিক্ত ফি? 
মাসে তিনবারের বেশি কাউন্টার থেকে টাকা তুললেই অতিরিক্ত ফি? 
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন