শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী ‘আগস্ট: এক অন্ধকার অধ্যায়’

লাইফস্টাইল ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ২২:২০ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৮

শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় স্বপরিবারে। এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয় গ্রেনেড হামলার মাধ্যমে। শোকের মাসের নিষ্ঠুরতা, বিষাদ ও আবেগ ক্যানভাসে নিয়ে এসেছেন তরুণ চিত্রশিল্পী জাকির হোসেন পুলক। হাসুমনির পাঠশালার আয়োজনে শিল্পীর একক চিত্র প্রদর্শনী ‘আগস্টঃ এক অন্ধকার অধ্যায়’ শুরু হচ্ছে আগামীকাল ২৯ আগস্ট। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন করা হবে শনিবার সকাল ১১টায়।

শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী ‘আগস্ট: এক অন্ধকার অধ্যায়’
শিল্পী জাকির হোসেন পুলক বলেন, ‘আগস্ট আমাদের সবার জন্যই এক বিষাদময় কালো অধ্যায়। ১৫ আগস্টে নিহত সকলের ছবি দেখলে অথবা গ্রেনেড হামলার দিনের বঙ্গবন্ধু কন্যার বিষাদময় ছবিটি দেখলে আমি যেন সেই মুহূর্তটি অনুভব করতে পারি। ছবি আঁকতে বসে খেয়াল করেছি সেই মুহূর্তের নিষ্ঠুরতা বা বেদনা ছবিতে তুলে ধরা যায় না, সেটা শুধু অনুভবেই রয়ে যায়।’
সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ