ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০

চুল ঘন করতে যেমন ক্যাস্টর অয়েলের জুড়ি নেই, তেমনি ত্বকের যত্নেও এটি অনন্য। নিয়মিত এই তেল ত্বকে ম্যাসাজ করলে বলিরেখা দূর হয় ও ত্বক প্রাণবন্ত হয়। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে এই তেল ব্যবহার করবেন।

ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন যেভাবে

  • শুষ্ক ত্বকে ৬ ফোঁটা তিলের তেলের সঙ্গে ২ ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন। তৈলাক্ত ত্বকের যত্নে ৬ ফোঁটা জোজোবা অয়েলের সঙ্গে ২ ফোঁটা ক্যাস্টর অয়েল ও স্বাভাবিক ত্বকের জন্য ৬ ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে ২ ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। প্রাকৃতিকভাবে ত্বক ময়েশ্চারাইজ করার পাশাপাশি এটি দূর করবে বলিরেখা। তেল ম্যাসাজ করার পর একটি পাতলা গরম কাপড় ত্বকের উপর রেখে দিন। দুই মিনিট পর মুছে ফেলুন ত্বক।
  • ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন
  • সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে ঠোঁটে ও ত্বকে ম্যাসাজ করুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
  • ১ চা চামচ ক্যাস্টর অয়েল ১টি ডিমের কুসুম মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ মধু ভালো করে মিশিয়ে নিন। ত্বকে কিছুক্ষণ মিশ্রণটি ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে গরম ভাপ নিন। এতে লোমকূপে জমে থাকা ময়লা দূর হবে। এরপর সামান্য ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন ফেসওয়াশ দিয়ে।  
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রোগী আটকে রাখায় সরকারি হাসপাতালের নার্সকে অব্যাহতি
রোগী আটকে রাখায় সরকারি হাসপাতালের নার্সকে অব্যাহতি
গাইবান্ধায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবকের স্বীকারোক্তি 
গাইবান্ধায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবকের স্বীকারোক্তি 
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের 
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের 
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নারী ও শিশুসহ নিহত অন্তত ৬
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নারী ও শিশুসহ নিহত অন্তত ৬
সর্বাধিক পঠিত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন