নিজেই বানান নারিকেল তেল

নাফিসা তৃষা
২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০১

উপমহাদেশের কিছু রেসিপিতে নারিকেল তেল না হলে চলেই না। আমাদের দেশেও অনেক অঞ্চলে নারিকেলের মালাইকারির কদর অনেক। যদি নিজেই নারিকেল থেকে তেলটা বের করে নিতে পারেন, তবে তো কথাই নেই। আর রান্নায় যেহেতু চুলে মাখার তেল ব্যবহার করা যাচ্ছে না, তাই নিরাপত্তার খাতিরে নিজেই বানিয়ে ফেলুন।

 

যেভাবে বানাবেন নারিকেল তেল

  • নারিকেল কোরানো ঝামেলার কাজ মনে হলে আছে বিকল্প। দুভাগ করা নারিকেলটাকে ওভেনে মিনিট পাঁচেক মাইক্রোওয়েভ করুন। এতে খোল থেকে নারিকেল আলাদা করাটা সহজ হয়ে যাবে।
  • নারিকেলগুলোকে ছোট টুকরো করে কাটুন। তারপর সামান্য পানি মিশিয়ে কয়েক ব্যাচে ব্লেন্ড করুন। প্রতিবারে অন্তত ২ মিনিট করে ব্লেন্ড করুন। এতে নারিকেল দুধ তৈরি হবে।
  • পাল্পটা ছেঁকে তরল অংশটুকু একটি পাত্রে নিন। অল্প আঁচে জ্বাল দিতে থাকুন।
  • কিছুক্ষণ পর তরলের মধ্যে নারিকেলগুলো দলা পাকানো শুরু করবে। এটা স্বাভাবিক। ধীরে ধীরে আরও দলা পাকিয়ে আসবে। অল্প আঁচে জ্বলতে থাকুক চুলা।
  • এক পর্যায়ে দেখবেন নারিকেল থেকে তেল আলাদা হতে শুরু করেছে। প্রায় এক ঘণ্টা পর সম্পূর্ণ তেলটাই আলাদা হবে। এরপর চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর সহজেই তেলটা ছেঁকে নিতে পারবেন।

 

নারিকেল তেলের স্বাস্থ্য উপকার

পরিমিত মাত্রায় নারিকেল তেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শরীরে ভালো কোলেস্টেরলও বাড়ায় এটি। নারিকেল তেল হজমেও সহায়ক। আবার মুখগহ্বরের যত্নে নারিকেল মাউথওয়াশের কাজও করে।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম