গ্রন্থমেলায় শান্তনু চৌধুরীর দুটি বই

সাহিত্য ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৯

গ্রন্থমেলায় শান্তনু চৌধুরীর দুটি বই

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শান্তনু চৌধুরীর দুটি বই ‘বড় মেজ ছোট’ এবং ‘মোবাইল জার্নালিজম’। ‘বড় মেজ ছোট’ প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন, দাম রাখা হয়েছে ২৭০ টাকা। ‘মোবাইল জার্নালিজম’ প্রকাশ করেছে উৎস প্রকাশন, দাম রাখা হয়েছে ২২০ টাকা। বইমেলায় অন্বেষা প্রকাশন এবং উৎস প্রকাশনের স্টলে পাওয়া যাবে বইটি।

রঙ্গ-রসিকতা, মানুষকে চমকে দেয়ার ক্ষমতা, বৃষ্টি বা জোছনাবিলাসের হুমায়ূন আহমেদ, বিজ্ঞানের প্রতি, দেশের প্রতি, শিশু-কিশোরদের প্রতি আশাবাদী যিনি, সেই মুহম্মদ জাফর ইকবাল আর ‘উন্মাদ’ নিয়ে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কৌতুকের দাদা হিসেবে, সেই আহসান হাবীবের অনেক গল্পই আমাদের হয়তো অজানা। শান্তনু চৌধুরী এই তিন জনপ্রিয় ভাইকে নিয়ে লিখেছেন ‘বড় মেজো ছোট’ গ্রন্থটি। উঠে এসেছে তাদের জীবনের বেশ অনেক অজানা গল্প।

‘মোবাইল জার্নালিজম’ গ্রন্থটি এ সময়ের সাংবাদিকতাকে উপজীব্য করে লেখা। এই সময়ের রিপোর্টারদের হাতে হাতে ঘুরছে মোবাইল ফোন। আগে সাংবাদিকদের পকেটে কাগজ, কলম বা একটা ছোট্ট প্যাড থাকতো এবং তাই নিয়ে যেতেন তারা মাঠে মাঠে। এখন তাদের হাতে মোবাইল ডিভাইস। এখন কলম দিয়ে যেমন লিখছেন, তেমনি তারা লিখছেন মোবাইলে কি-বোর্ডে। এক সময় রির্পোটারের সঙ্গে একজন ফটোগ্রাফার যেতেন, সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতিও। এখন রিপোর্টারের সঙ্গে থাকা মোবাইলটা দিয়েই অনেক কিছু হয়ে যাচ্ছে। একইসঙ্গে পাঠকের চাহিদাও বেড়েছে। আগে পাঠক খবর পড়েই তৃপ্ত থাকতেন, তারাই এখন চান বাড়তি কিছু। সত্যি ঘটছে কিনা তার প্রামাণ্য ভিডিও। সাংবাদিকতায় প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া সবকিছুর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল জার্নালিজম। ‘মোবাইল জার্নালিজম’ বইয়ে চেষ্টা করা হয়েছে সেই সম্ভাবনার আদ্যপান্ত বিবরণ তুলে ধরতে।

//জেডএস//
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের