আগুনের কাঠ থেকে জ্বলে ওঠে মুদ্রিত হরফ

অরুণাভ রাহারায়-এর কবিতা
২৬ অক্টোবর ২০১৬, ২৩:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২৩:৫৭

আগুনের কাঠ থেকে জ্বলে ওঠে মুদ্রিত হরফ

দেখা

দূরের জানালা থেকে
সারাদিন দেখা যায়
গান থেকে বহুদূরে
পাহাড়ের গায়ে গায়ে
মেঘ লেগে আছে।

ধ্যানের গম্ভীর সেতু কথা বলে
গান গায় আর
চাঁদের সামান্য আয়োজনে

মনে পড়ে

স্বর্গ

আগুনের কাঠ থেকে জ্বলে ওঠে মুদ্রিত হরফ                       

ফিনিক্স পাখির মতো উড়ে যায় মেঘ ও ধোঁয়ায়...

রঙিনবাগানে রোদ খেলা করে নরমভাষায়

গুহার ভেতরে ঢুকে চুপিচুপি ভাষা খুঁজি রোজ...

ওড়া

পাখির ওড়ার নিচে ভেসে যায় মেঘ

নদীর শরীরে তার এলোমেলো ছায়া

গাছেও জড়িয়ে আছে লোকায়ত মায়া

প্রখর-হিমের দিনে তরল-আবেগ

পর্যটন

রেখেছি বাড়িয়ে হাত, দ্রুত ফিরে দেখি

তুখোড় পাহাড় নামে লেপচাখা গ্রামে

অজানা বাঁকের দিকে ছুটে আসে চাঁদ

মেঘের কবিতা নিতে এতদূরে এসে

পাহাড়ি জোঁকের মতো ঘোরাঘুরি করি

সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম