জল

অরুণাভ রাহারায়
২১ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৩০

জল

উৎসর্গ: গৌতম বসু

কিছু-বা লেখার কথা ভাবি:

লেখা থেকে দূরে গেলে এই মনে হয়

আমাকে কেবলই ঘেরে ছন্দের দোলা

সাদা পৃষ্ঠার কাছে পুরোনো অভ্যেসে

বসেছে একটি আজ উদাস কলম

যে-লেখা লিখবে বলে হেঁটে যেত পথ

সে-পথে জ্বলেছে বাতি, ক্ষীণতম আলো

লেখার শরীর এসে তার হাতে চিবুক ছোঁয়াল...

দাঁড়াই ব্রিজের কাছে গিয়ে

ব্রিজের ওপরে হাত রেখে

              জল দেখি:

এত জল নেমে এল পাহাড়ের থেকে?

এই জল ছুঁয়ে ছুঁয়ে দেখব বলেই

এসেছি এতটা যেন অরণ্যছায়ায়...

জল এসে

আমার হাতের লেখা ধুয়ে দিয়ে যায়

জলকে শ্মশানবন্ধু ভেবেছেন কবি

এই জল তাঁর কাছে রামপ্রসাদ সেন

তোর্ষার জলের পাশে বসে আছি একা—

জল থেকে

সুরের আজলা তুলে নেন শ্রীতানসেন...

//জেডএস//
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি