মাছ ও রন্ধনশালা

মোজাম্মেল হোসেন
০৯ আগস্ট ২০২১, ০০:১৭আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:১৭

মাছ ও রন্ধনশালা

হাত বদল হতে দেখে 
হাতও নিজেকে অচেনা চোখে দেখছে

নিশ্চয়ই হাতেই আছে দুহাত
নইলে সমুদ্র ভেঙে 
কে ফেলে জাল 
আর সামলায় দড়িদড়া

কাফনের চেয়েও জ্যান্ত মাছ
বাজার থেকে ফিরে আসে
গোধূলির বিষণ্ণতা নিয়ে

রাতে, কড়াইয়ে উপুর করে 
যদি দাও তারাদের মসলাপাতি

চেয়ার

চেয়ার ছিল বাড়িয়ে দু’হাত

কেবল শূন্যতার অযুহাতে
কখনও বৃষ্টির ছাট, বা
আরও আলোর সঙ্গে মিলেমিশে 
লেগেছে কত রোদ

এখন কেউ বসবে না, বসেও না,
কেবল তোমার নিরীহ শীত

একবারই সে ভেবেছে
নিজের হাড়ে বোনা অপেক্ষায়
সে বসুক তার লোহার শরীরে 
ফার্ন-শ্যাওলার জঙ্গল হতে দিয়ে

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম