কোন মুখে বলো, সব ঠিক আছে, ভালো আছি বড়ো

আনিসুর রহমান
২৫ জুলাই ২০২২, ১৩:৪২আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৩:৪২

তোমাদের অনুভূতির আগুনে আমাদের ঘর পোড়ে;  
পোড়ে মন্দির, পোড়ে বইখাতা গীতা সরস্বতী দুর্গামাতা।  
পোড়ে ভরসা ও বিশ্বাস, হতভাগা ঝাপসা চোখে খোঁজে;  
আগুনের তেজে অই একাত্তরের ভাই হারাল কই?  

চৌদ্দপুরুষের ভিটে আরশিনগরের পড়শিরে হারায়; 
সব ভুলে রাতদুপুরে বাবার চিতার দিকে পা বাড়াই; 
ছেলেবেলার দেখা দেশ, দেশ নিয়ে গর্বের নাই শেষ, 
দেশের সঙ্গে মেলে না কিছুই; তোমরা আগুন দিলে কেন?’, 

সবকিছু গরমিল, তাহলে কী মরীচিকা ধরে পড়ে আছি?  
ভুল সময়ে ভুল ধারাপাত, আমরা ভুল পড়া পড়তেছি?  
মন্দিরের ভাঙা প্রতিমা মাটিতে পড়ে আছে টুকরো টুকরো; 
পূজা ও প্রার্থনার জিনিস এলোমেলো ছড়ানো ছিটানো।  

আধাপাকা এই বাড়ি আগুনে পোড়া সাক্ষী হয়ে দাঁড়ানো;  
একের পর এক আগুন, সুযোগ পেলে গারো মান্দাই—
মালাউন, গলায় পরাও জুতা ভয়ে আমরা জড়োসড়ো;   
দিনদুপুরে আঁতকে উঠি, তোমরা আজগুবি সব বক্তৃতা ছাড়ো।   

কোন মুখে বলো, সব ঠিক আছে, আমরা ভালো আছি বড়ো? 

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি